সম্পাদকীয়-১
সেচ পাম্প মালিকরা খরচ বাড়িয়ে কৃষক ও কৃষির ক্ষতি করছে সেচ কাজ সুলভ করার জন্য সৌর বিদ্যুৎ নির্ভর সেচ যন্ত্র প্রচলনে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা করতে হবে ইনশাআল্লাহ
, ২৫ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
ডিসেম্বর ২০২৪ সাল থেকে মে ২০২৫ সাল পর্যন্ত এ বছর সেচ মৌসুম ঘোষণা করা হয়েছে। কিন্তু এরই মধ্যে সেচপাম্প মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। একরপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন চাষিরা। বাড়তি টাকা দিতে রাজি না হলে ক্ষেতে সেচ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। দেশের অনেক স্থানে এমন ঘটনা ঘটেছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
অভিজ্ঞমহল বলছেন, পরিবহন খাতে আন্দোলনের কারণে সরকার ভাড়া বাড়িয়েছে; কিন্তু কৃষকের স্বার্থে কথা বলার কেউ নেই। সেচে ও কৃষি যন্ত্রপাতিতে জ্বালনি খরচ বেড়ে যাওয়ায় বাড়তি চাপে থাকা কৃষকদের জন্য দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়া দরকার।
কৃষকরা খাদ্য উৎপাদনের মূল কারিগর হলেও তারা প্রায়ই আর্থিক শোষণের শিকার হয়। সেচের মতো মৌলিক চাহিদার জন্য অতিরিক্ত খরচ আদায় করা তাদের আর্থিকভাবে আরও দুর্বল করে তুলছে।
সরকারের উচিত এই সেচ প্রকল্পগুলোর জন্য নির্দিষ্ট নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করা এবং বিদ্যুৎভিত্তিক সেচ প্রকল্পগুলোর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পদ্ধতি উৎসাহিত করা।
উল্লেখ্য বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য বলছে, কৃষির ৪৩ ভাগই খরচ হয় সেচ কাজে। ২০২৩ সালের তথ্য বলছে, দেশে মোট তিন হাজার সেচ পাম্পের মধ্যে ৮০.৯ ভাগই ইডকলের। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮.৪ শতাংশ, বিএডিসির ৫.৮ শতাংশ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৪.১ শতাংশ এবং অন্যান্য ০.৮ শতাংশ। কিন্তু সৌর চালিত সেচপাম্প জনপ্রিয় করার চেষ্টা বারবার হোঁচট খাচ্ছে।
সমস্যা হল, নীতি ও পরিকল্পনা গ্রহণ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্থানীয় বাস্তবতা ঠিকঠাকমত বিবেচনায় নিতে ব্যর্থ হই। কারণ নীতি-পরিকল্পনা গ্রহণে স্থানীয়দের প্রায়শই অবজ্ঞা করা হয়। সৌরসেচ প্রকল্পের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
প্রয়োজন ছিল পোর্টেবল মিনি সৌরসেচ মডেল দেয়া, যেটা কমখরচে ও সহজে ব্যবহার করা যায়। যেখানে পানির সহজলভ্যতা আছে, সেখান থেকে সহজেই পানি তুলতে পারে। ফলে সৌরসেচ প্রকল্প বাস্তবায়নে ট্যারিফ কমানোর পাশাপাশি গ্রিডের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ। অন্যদিকে পুরো মডেলটি পূণর্মূল্যায়ন করতে হবে। যাতে গ্রাহক সহজে সংযোগ নিতে পারেন। গ্রাহককে ভর্তুকী দিতে হবে। এবং সৌরসেচ প্রকল্প গ্রহণে ভূপৃষ্ঠের উপরের পানি উত্তোলনের উপর জোর দিতে হবে।
সেচ ব্যবস্থাপনায় বিকল্প চিন্তার অবকাশে আমরা বলতে চাই, পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত সেচব্যবস্থা প্রচলনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরী। আমাদের দেশে দিনের বড় একটা অংশজুড়ে সূর্যের আলো থাকে। এটাকে আমরা কাজে লাগাতে পারি। এই বিকল্পটি হবে সবচেয়ে কার্যকর। তার জন্য হয়তো সময় লাগবে; কিন্তু উদ্যোগ শুরু করা গেলে সুফল পাওয়া যাবে। এ ছাড়া বৃষ্টির পানি ধরে রাখা, খাল খননসহ নানা উপায়ে সেচের ব্যবস্থা করা গেলে ডিজেলের ওপর নির্ভরতা কমবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহামহিম ২৫শে যিলহজ্জ শরীফ। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, আসাদুল্লাহিল গালিব, খলীফাতু রসূলিল্লাহ, মুরতাদ্বা, হায়দার, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকা ঋণের টাকা ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে বিদেশী ঋণ নির্ভরতা থেকে সরকারকে তওবা করতে হবে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












