সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর পাহাড়ের লটকন
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯১ শামসী সন , ২৭ জুলাই, ২০২৩ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পাহাড়ে মৌসুম অনুযায়ী নানা ধরণের ফলের চাষ হয়। চলমান মৌসুমের এমনই একটি ফল লটকন। একটা সময় অপ্রচলিত ফলের তালিকায় লটকনের নাম থাকলেও এখন অনেক প্রচলিত।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রনব বড়ুয়া জানায়, খাগড়াছড়ির মাটি ও আবহাওয়া লটকন চাষের উপযোগী। চলতি বছর ১৩৫ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ১৮৮০ মেট্রিক টন। এর পাশাপাশি প্রায় প্রত্যেক চাষির বাড়িতেই দুই থেকে চারটা করে লটকন গাছ আছে। কম জমিতে বেশি ফলন পাওয়া যায় বলেই খাগড়াছড়িতে বেড়েই চলছে লটকন চাষ। তাছাড়া বাজারেও এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা আর ভালো মুনাফা দেখে গত তিন-চার বছর ধরে পাহাড়ের চাষিরাও শুরু করেছেন এ ফলের চাষ। বাড়ির আশেপাশে, অনাবাদি জমিতে চাষীরা এখন এই ফলের চাষ করছে। এ ফল থোকায় থোকায় ধরে।
খাগড়াছড়ি সদরের জামতলি এলাকায় গিয়ে দেখা যায়, লটকন ফলে পুরো গাছকে আগলে রেখেছে। গাছের গোড়া থেকে শাখা-প্রশাখায়ও ফলে ফলে ছেঁয়ে গেছে। হলুদ রঙের লটকনে বাগানের গাছগুলো রঙিন হয়ে উঠেছে। পুরো এলাকায় এখন গাছভর্তি লটকন আর লটকন।
খাগড়াছড়ি বাজারের শাপলা চত্ত্বর এলাকার ফল ব্যবসায়ী ভুট্টো বলেন, ‘প্রতিদিন আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা ক্রেতা-বিক্রেতার আগমন ঘটে এখানে। এই এলাকার লটকন সুস্বাদু হওয়ায় দেশব্যাপী ব্যাপক চাহিদাও রয়েছে। পাইকাররা এখানকার চাষিদের কাছ থেকে লটকন কিনে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে থাকে।’
খাগড়াছড়ি হর্টিকালচার’র বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল মালেক বলেন, ‘পাহাড়ে খুব কম খরচে লটকন চাষ করা যায়। বাণিজ্যিকভাবে লটকন চাষে অনেক লাভবান হওয়া যায়। খাগড়াছড়ি পার্বত্য জেলায় কয়েক বছর ধরে ব্যাপক পরিমাণ চাষ হচ্ছে। এই লটকন অন্যান্য অঞ্চলের চেয়ে দ্বিগুণ সুস্বাদু ও সম্পূর্ণ ফরমালিনমুক্ত।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)