মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বরই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমকবাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ

সুস্থ থাকতে পানি পানের গুরুত্ব

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, রাত ৩:০৮
সুস্থ থাকতে পানি পানের গুরুত্ব
পানির অপর নাম জীবন, কারণ পানি ছাড়া কোনো প্রাণিই বাঁচতে পারে না। পানির কোন রং বা স্বাদ নেই, কিন্তু অন্য যে খাবারই খাওয়া হোক না কেন, পানি পান না করলে তৃপ্তি পাওয়া যায় না। আর পানি পানের উপকারিতাও অন্য অনেক খাবারের থেকে বেশি। তবে পানি পানেরও নিয়ম রয়েছে। তাই পানি কখন, কীভাবে ও কতটুকু পান করা হলো, সে হিসার রাখলেই পাওয়া যাবে পানির পরিপূর্ণ উপকার। শরীরের প্রতিটি কোষের জন্য দরকার হয় পানির। এ ছাড়া সতেজ থাকতেও প্রয়োজন পানি। ত্বক ও চুলের ভাল রাখার জন্য পানি পানে দিতে হবে সব থেকে বেশী গুরুত্ব। দিনের যে সময়েই পানি পান করা হোক না কেন, কিছু নির্দিষ্ট নিয়ম মানতেই হবে। অতিরিক্ত পানি পানে শরীরের প্রয়োজনের বাড়তি অংশ কোষে প্রবেশ করে। এতে পানির কারণে ওজন বেড়ে যায়। এটি অস্বাস্থ্যকর। এতে কিডনির ওপর চাপ তৈরি হয় এবং শরীর থেকে সোডিয়াম বের হয়ে যায়। প্রাপ্ত বয়স্ক একজন মানুষের দৈনিক ২ থেকে ৩ লিটার পানি পান করতে হয়।
ঘুম থেকে উঠে
ঘুম থকে উঠেই প্রথমে চা বা কফি নয়, পান করতে পারেন ১ থেকে ২ গ্লাস পানি। ঘুমানোর লম্বা সময়ে শরীরে পানির কমতি হয়, যা সকালে উঠে পূরণ করতেই দরকার পানি।
খাওয়ার আগে ও পরে
খাওয়ার ১৫ মিনিট আগে এক গ্লাস পানি ওজন কমাতে সাহায্য করে। খালি পেটে পানি পান করলে পেট ভরা থাকে, যা অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে। কিন্তু খাওয়ার মধ্যে বেশী পানি পান করা যাবে না এতে খাবার হজমে সমস্যা তৈরি হবে। আবার খাবার শেষ করেই সঙ্গে সঙ্গে পানি পান ঠিক নয়। অবশ্যই কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করে পানি পান করতে হবে।
ব্যায়ামের সময়
ব্যায়াম করার ১০ মিনিট আগে এক গ্লাস পানি পান করা উচিত। কিন্তু ব্যায়ামের মাঝখানে পানি নয়। আবার ব্যায়াম শেষ করে ৫ মিনিট পর পানি পান করা ভালো। ব্যায়াম করার জন্য ঘাম ঝরবে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর সোডিয়াম বের হয়ে যায়, যা পূরণ করতে হবে পানি দিয়েই।
বসে পানি পান করুন
পানি পানের একটি সঠিক নিয়ম হলো বসে পান করা। এতে শরীরের পেশি বিশ্রাম পায় ও হজম সহজ হয়।
একবারে সব নয়
পানি পানে তাড়াহুড়া করা উচিত নয়। একবারে সবটুকু পানি পান করা ভুল পদ্ধতি। সময় নিয়ে অল্প অল্প করে পানি শেষ করতে হবে। এতে পানি পানের পরিমাণ বাড়ানো যায় আর কতটুকু পানি পান করা হলো, সে হিসাব থাকে। এ ছাড়া একবারে পান করলে পেটে পানির চাপও তৈরি হয়। এ ছাড়া একবারে বেশি পানি পান করায় অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে।
ফল খেয়ে নয়
ফল খেয়ে পানি পান না করার কথা অনেকেই শুনেছেন। কারণ হিসেবে পুষ্টিবিদ বলেন, ফল খাওয়ার পর পানি পান করলে ফলের পুষ্টিগুণ পানির সঙ্গে মিশে কমে যায়। ফলের উপাদান ঠিকঠাক পাওয়া যায় না।
গিজারের পানি নয়
সব থেকে বিশুদ্ধ পানি হলো চুলায় ২০ মিনিট ফুটানো পানি। অনেকেই মনে করেন গিজারে পানি ফুটে আসে, তাই এটি বিশুদ্ধ। কিন্তু পানি ফুটলেও গিজারের পানিতে থাকে প্রচুর সিসা, যা শরীরের জন্য ক্ষতিকর। তাই সঠিক নিয়মে ফুটানো পানিই খেতে হবে।
খুব ঠান্ডা বা গরম পানি
খুব গরম বা ফ্রিজ থেকে বের করা অতিরিক্ত ঠান্ডা পানি স্বাস্থ্যসম্মত নয়। তাই এমন পানি পান করা উচিত নয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার খালি পেটে ওজন কমায় ৫ খাবার ১৫ জুলাই, ২০২৬ হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি ১২ জুলাই, ২০২৬ ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ১০ জুলাই, ২০২৬ যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় ৮ জুলাই, ২০২৬ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ ৬ জুলাই, ২০২৬ বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায় সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময… ৭ এপ্রিল, ২০২৫ শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? ১২ জানুয়ারি, ২০২৫ জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা ২২ ডিসেম্বর, ২০২৪ জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ৮ ডিসেম্বর, ২০২৪ শীতে শিশুর বাড়তি যত্ন শীতে শিশুর বাড়তি যত্ন ৩ ডিসেম্বর, ২০২৪ আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে ৫ নভেম্বর, ২০২৪ পাইলস কি এবং কাদের হয় পাইলস কি এবং কাদের হয় ২৯ অক্টোবর, ২০২৪