সুষ্ঠু ভোটের পথে কেউ বাধা হলে খবর আছে -আমীর খসরু
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে। তবে সাবধান হতে হবে। কারণ, সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা ষড়যন্ত্র করে সংহিতার দায় বিএনপির ওপর চাপাতে চাইবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। সারাদেশে লোডশেডিং, বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার তলে-তলে ষড়যন্ত্র করছে যে, সংহিতা করে দায় বিএনপির ওপর চাপাতে পারলেই বিশ্বকে ভুল বোঝাতে পারবে। কিন্তু এই ষড়যন্ত্র সফল হবে না। কারণ ি বএনপির কোনো সংহিতা লাগবে না। কোটি কোটি জনতা বিএনপির পক্ষে আজ রাস্তায় নেমেছে। এসব করলে উল্টা সরকার ধরা খাবে। দেশে আরও স্যাংশন আসবে।
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্ভরশীলতা জনগণের ওপর নেই। তাদের নির্ভরশীলতা পুলিশ, র্যাবের ওপর। আর বিএনপির ভরসা জনগণ।
বিদ্যুৎখাতে লুটপাটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিদ্যুৎ চোর, গ্যাস চোর, ভোট চোরদের গদি থেকে নামাতে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে, এটায় জয়ী না হয়ে ঘরে ফেরা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)