সুনসান বিএনএমের কার্যালয়, ভবিষ্যৎ নিয়ে সন্দেহে নেতারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) গুলশানে আলিশান কার্যালয়ে কার্যক্রম শুরু করে। দলের মনোনয়ন ফরম বিক্রি ও প্রার্থী বাছাইয়ের সময় কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল। কিন্তু ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নতুন নিবন্ধিত দলটির ৫৩ প্রার্থীর কেউ জিততে পারেননি। একজন বাদে বাকি সবাই জামানত হারিয়েছেন। যার প্রভাব পড়েছে কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতিতেও।
প্রায় আড়াই হাজার বর্গফুটের বিএনএমের কেন্দ্রীয় কার্যালয়ে এখন সুনসান নীরবতা। দিনের অনেকটা সময় কার্যালয় তালাবদ্ধই থাকে। নেতা-কর্মীরা খুব একটা আসেন না। একজন অফিস সহকারী দেখভাল করেন। তবে কোনো সভা থাকলে মাঝেমধ্যে কেন্দ্রীয় কয়েকজন নেতা আসেন।
বিএনএমের নেতা ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নেতাররা বলছেন, নির্বাচনের কয়েক মাস আগে নিবন্ধন পাওয়া তাদের দলের সাংগঠনিক ভিত্তি একেবারেই দুর্বল। দলটির তেমন কোনো নেতা-কর্মী নেই। ফলে ঢাকায় এত বড় কার্যালয় নিলেও সেখানে সাংগঠনিক কার্যক্রম করার মতো লোকবল থাকে না। আর দলের ভবিষ্যৎ কী হবে, এটি নিয়েও নেতা-কর্মীরা সন্দিহান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।