সুদান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিরা -হটলাইন চালু
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
যুদ্ধাবস্থা চলায় সুদান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম বলেন, সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ চলছে। এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের তালিকাও তৈরি করা হয়েছে। তবে এ সংখ্যা এখনই চূড়ান্ত নয়।
এদিকে সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু করা হয়েছে। ফিরতে আগ্রহীরা এই হটলাইনে যোগাযোগ করতে পারবেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের হটলাইন নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
এরই মধ্যে, সুদানে গৃহযুদ্ধে বিবদমান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলাকালে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। গত ২৬ এপ্রিল বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবনে গুলির ঘটনা ঘটেছে। ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। একই সঙ্গে সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায় গুলি পড়ে।
এদিকে, দুদিন আগেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)