সুদান ছাড়লেন চার শতাধিক বাংলাদেশি
, ০৩ মে, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের কারণে আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আটটি বাসে করে ৪ শতাধিক বাংলাদেশিকে দেশটির রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নেওয়া হচ্ছে।
স্থানীয় সময় গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় তাদের নিয়ে বাসগুলো রওনা দেয়। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক আহমেদ বলেন, এখানে আরও চারটি বাস প্রস্তুত আছে। আরও যেসব বাংলাদেশি আসছেন, তাদের নিয়ে বাসগুলো পরে রওনা দেবে।
গত রোববার (৩০ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুদান থেকে বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহম্মদ শাহরিয়ার আলম জানিয়েছিলেন, সংঘাতপূর্ণ সুদান থেকে ৭০০ বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশিদের খার্তুম থেকে বাসে করে ৮৫০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে নেওয়া হবে। সেখান থেকে সৌদি আরবের জাহাজে তাদের জেদ্দায় পৌঁছানো হবে। এরপর সেখান থেকে তাদের বিমানে করে দেশে ফেরত আনা হবে।
শাহরিয়ার আলম জানান, সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি আছেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)