সুদহার বৃদ্ধি ও বন্যায় বিপর্যয়ের আশঙ্কা এসএমই খাতে
চলতি বছর তিন ধাপে দেশের প্রায় অর্ধেক জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলা ছাড়াও বন্যা ও অতিবৃষ্টির কারণে দেশের বিস্তীর্ণ জনপদের কৃষি, ফল-ফসল ও প্রাণিসম্পদ বিপুল ক্ষতির শিকার হয়েছে। ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএসএমই) খাতও। এ খাতের অনেক প্রতিষ্ঠানই এখন ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে।
তাদের জন্য পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে দেশের ব্যাংক খাতে চলমান তারল্য সংকট। প্রায় দুই বছর ধরে চলমান এ সংকট এখন তীব্র থেকে তীব্রতর হয়েছে। কিছু ব্যাংক নতুন ঋণ দেয়া দূরের কথা, গ্রাহকদের জমাকৃত আমানতও চাহিদা অনুযায়ী ফেরত দিতে পারছে না।
এ পরিস্থিতিতে অর্থ সংকটে পড়েছে দেশের সিএসএমই খাত। ব্যাংক ঋণ বঞ্চিত হওয়ায় এ খাতের অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে। সচল থাকা প্রতিষ্ঠানগুলোও দৈনন্দিন পরিচালন ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।