সুদর্শন পুরুষ- খুব ছূরত নারীরা শিক্ষার্থীদের গুপ্তচরবৃত্তির ফাঁদে ফেলতে পারে -চীন
আল ইহসান ডেস্ক:
সুদর্শন পুরুষ ও খুব ছূরত নারী দ্বারা প্রলুদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িয়ে পড়তে পারে চীনা শিক্ষার্থীরা। গত বুধবার (৪ সেপ্টেম্বর) এমন সতর্কতামূলক বিবৃতি দিয়েছে দেশটির সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় (এমএসএস) সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’ এ শিক্ষার্থীদের প্রতি একটি বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। ডিজিটাল জগতে নিজের অজান্তেই তথ্য ফাঁসে উদ্বুদ্ধ করার মতো একাধিক পদ্ধতি নিয়ে সতর্ক করা হয়েছে সেখানে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদেশি গুপ্তচররা সুদর্শন পুরুষ বা খুব ছূরত নারীও হতে পারে। তারা হতে পারে খুবই সহানুভূতিশীল। শিক্ষার্থীদের ভালোবাসার ফাঁদে ফেলে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে থাকে।’
সম্প্রতি জাতীয় নিরাপত্তার প্রতি সম্ভাব্য সব রকম হুমকি শক্তহাতে দমন করছে চীন। গুপ্তচরবৃত্তির ঘটনা উন্মোচন করার পাশাপাশি নাগরিকদের একাধিকবার সতর্ক করেছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি গুপ্তচর সংস্থাগুলো শিক্ষার্থীদের প্ররোচিত করার জন্য আদাপানি খেয়ে মাঠে নেমেছে। তরুণ শিক্ষার্থীদের নতুন কিছু করার কৌতূহল অনেক বেশি থাকে। তাদের এই বৈশিষ্ট্যের সুযোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গোপনীয় ও সংবেদনশীল বৈজ্ঞানিক তথ্যভা-ারে প্রবেশাধিকার থাকা কলেজ শিক্ষার্থীদেরকে শিকারে পরিণত করে থাকে বিদেশি গুপ্তচররা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গবেষণা কর্মী ইত্যাদি পরিচয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে। এরপর গবেষণা বা অ্যাকাডেমিক কাজের বিনিময়ে উচ্চ পারিশ্রমিক প্রদানের কথা বলে শিক্ষার্থীদের প্রলুদ্ধ করার ফাঁদ পাতা হয়। শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করলে তাদেরকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিফোন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ব্যবস্থা করে সংস্থাগুলো।
মন্ত্রণালয় অবশ্য নির্দিষ্ট করে বলেনি, কোন সংস্থা তাদের শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানিয়েছে। তাৎক্ষণিকভাবে এমএসএস-এর কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।