সুখবর, স্বাস্থ্য ক্যাডারে পদোন্নতিতে আবেদন লাগবে না
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির জন্য এখন থেকে আবেদন করতে হবে না। এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি পেয়ে যাবেন তারা।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব আমিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে গত ৩১ জানুয়ারি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ না করে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস) হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা মোতাবেক পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।
এ অবস্থায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার লক্ষ্যে এইচআরআইএস হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।