সীমান্ত দিয়ে পাচারকালে ৩ নারী উদ্ধার, ভারতীয় আটক
ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তিন নারীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় নারী পাচারকারী হিসেবে পরিচিত বিকাশ সরকার (৪১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
গত রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়। আটক বিকাশ সরকার ভারত পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী মাঝের চর গ্রামের রাইমোহনের ছেলে।
মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত পরিচালক ওবায়েদুর রহমান জানান, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে নারী পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় খালিশপুর ৫৮ বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।