সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে পিটিয়েছে ভারতীয়রা!
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ফেনীর বিলোনিয়া সীমান্ত থেকে ইয়াসিন নামে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে। সেখানে তাকে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় মাটিতে ফেলে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ ইয়াসিনের পরিবারের।
যদিও এ ঘটনায় বিজিবি বা প্রশাসনের পক্ষ থেকে কেউ সরাসরি কোনো বক্তব্য দেননি।
ইয়াসিন বিলোনিয়া স্থল বন্দর সীমান্তবর্তী এলাকা বাউরপাথর মাজার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মিজান।
স্বজনদের অভিযোগ, বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বিলোনীয়া স্থলবন্দর সীমান্তবর্তী এলাকা বাউরপাথর মাজার বাড়ির ইয়াসিন নো ম্যানস ল্যান্ড সংলগ্ন জমিতে কৃষি কাজে যান। এ সময় কয়েকজন ভারতীয় লোক সীমান্ত থেকে ইয়াসিনকে ধরে তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যায়। সেখানে তাকে ব্যাপক মারধর করে মাটিতে ফেলে রাখে। তারপর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।
বাউরপাথর মাজার বাড়ির স্থানীয়রা এসব ছবি দেখে ইয়াসিনের স্বজনদের জানান। বিষয়টি সাধারণ জনগণ জানতে পেরে ক্ষোভ প্রদর্শন করেন। এ ছাড়া স্থানীয়দের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে।
ইয়াসিনের মা মায়া বেগম জানান, তার ছেলে সাধারণ কৃষক। ভারতীয়রা তাকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। সে ছবি তিনি মোবাইলে দেখেছেন। সন্তানকে ফিরে পেতে সরকারের সহায়তা চেয়েছেন তিনি।
ইয়াসিনের স্ত্রী রেহানা আক্তার বলেন, আঁর স্বামীরে অন্যায়ভাবে তুলি লই গেসে। হ্যাতে দুই হোলাহাইনের বাপ। আঁই সরকারের কাছে আর্জি জানাই আঁর হ্যাতারে যেন ফিরাই লই আইয়ে। (আমার স্বামী দুই সন্তানের বাবা। আমি সরকারের কাছে আর্জি জানাই, সংশ্লিষ্টরা যাতে ইয়াসিনকে ফেরত নিয়ে আসেন)।
ফেনীর জেলা প্রশাসন নিজেদের ভেরিফায়েড ফেসবুক (ডিসি ফেনী) পেজে জানিয়েছে, ৪ ডিসেম্বর ফেনীর বিলোনিয়া সীমান্তবর্তী এলাকা হতে ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশের একজন নাগরিককে আটক করে ভারতের পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং তিনি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলছি। প্রকৃত ঘটনা জানার জন্য চেষ্টায় আছি। এ বিষয়ে গুজব পরিহার করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)