সীমান্তে বিএসএফ বৃদ্ধির কারণ জানতে চাইলো বিজিবি
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র অতিরিক্ত সদস্য বৃদ্ধির কারণ জানতে চেয়েছে বিজিবি। গত সোমবার (৯ ডিসেম্বর) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এই তথ্য জানতে চাওয়া হয়
বৈঠকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক সীমান্তে অতিরিক্ত বিএসএফ জনবল বৃদ্ধির কারণ জানতে চান। জবাবে বিএসএফ কমান্ডার একাধিকবার নিশ্চিত করেন যে, জনবল বৃদ্ধি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। এই বৃদ্ধি মূলত মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান আরও কার্যকরভাবে প্রতিরোধ এবং কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতে শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে ১৫০ গজ দূরত্বে কাঁটাতার স্থাপনের প্রস্তুতি হিসাবে পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ কার্যক্রমের জন্য।
এ সময় সীমান্তে বাংলাদেশি জনসাধারণের ওপর কোনো অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করার বিষয়ে অনুরোধ জানায় কুষ্টিয়া ব্যাটালিয়নের প্রতিনিধি। প্রতিউত্তরে বিএসএফ প্রতিনিধিও একমত পোষণ করেন। ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য এবং অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয় বিএসএফ।
এরপর, উদয়নগর বিওপির পাশে আতারপাড়া গ্রামের পদ্মা নদীর ভাঙনের ফলে সীমান্তের ১৫০ গজের মধ্যে বসতবাড়ি নির্মাণ করার বিষয়টি উল্লেখ করেন বিএসএফ প্রতিনিধি। ভবিষ্যতে যেন সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করা না হয় এ বিষয়ে বিজিবি অধিনায়ককে অনুরোধ করেন তিনি। ভূমি-বাস্তবতার নিরিখে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বিজিবি অধিনায়ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)