সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের তোড়জোড়
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চাপ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। এ লক্ষ্যে অধিগৃহীত জমি দ্রুত কেন্দ্র সরকারের হাতে হস্তান্তর করারও অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকার। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত এবং রাজ্যের ভূমি ও সংস্কার বিভাগের সচিব বিবেক কুমারের সঙ্গে গত রোববার বৈঠক করেছে। যাতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ-সংক্রান্ত যেসব বাধা আছে, সেগুলো দূর করা সম্ভব হয়। এর আগেও একই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে গোবিন্দ মোহন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমবঙ্গ সরকারের এক কর্মকর্তা বলেছে, এই বিষয়ে ধারাবাহিক বৈঠকগুলো মূলত কেন্দ্রের অতি আগ্রহই তুলে ধরছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্য সরকারকে প্রকল্পটি দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় জমি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করেছে। সে রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিয়েছে, জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতিমধ্যে তহবিল বরাদ্দ করেছে।
রাজ্য সরকারের অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছে, বাংলাদেশ সীমান্ত বরাবর তারকাঁটার বেড়া নির্মাণের কাজ শেষ করার কথা ছিল ২০১৯ সালের মার্চ মাসে। কিন্তু জমি নিয়ে সমস্যার কারণে এই প্রকল্পটি থেমে যায়। এখন বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা নতুন করে গুরুত্ব পেয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে।
গত রোববার পশ্চিমবঙ্গ সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত অভিযোগ করেছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের শান্তি বিঘিœত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)