সি-ক্লাস সেলে নিদারুণ কষ্টে ইমরান খান
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১০ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে সি-ক্লাস সেলে রাখা হয়েছে। এই ক্লাসের সুযোগ-সুবিধা অত্যন্ত নিম্নমানের। ইমরানের কক্ষে ঠিক মতো আলো-বাতাস ঢোকে না। মশা-মাছি ভনভন করছে।
ইমরান খানের সঙ্গে দেখা করার পর গত সোমবার (৭ আগস্ট) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোঠা এসব অভিযোগ করেছেন। তবে অত্যন্ত নিম্নমানের এই সেলেই ইমরান সারা জীবন কাটিয়ে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন নাঈম হায়দার পাঞ্জোঠা।
ইমরান খানের আইনজীবী বলেন, পিটিআইপ্রধানকে যে কক্ষে রাখা হয়েছে তা অত্যন্ত নোংরা। তাতে মশা, মাছি ও পোকা-মাকড় ভনভন করছে।
গ্রেপ্তারের সময় ইমরান খানকে কোনো ওয়ারেন্ট দেখানও হয়নি জানি নাঈম হায়দার পাঞ্জোঠা বলেছে, গত মঙ্গলবার (৮ আগস্ট) আমরা আপিল করেছি। পিটিআইপ্রধান তার মামলা চালানোর সব ক্ষমতা আনুষ্ঠানিকভাবে আমাদের দিয়েছেন।
৫ আগস্ট ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টের বিচারক হুমায়ুন দিলাওয়ার ইমরান খানের বিরুদ্ধে চলমান রাষ্ট্রীয় উপহার অপব্যবহার মামলার রায় দেন। তোষাখানা মামলা খ্যাত মামলাটির রায়ে ইমরান খানকে তিন বছরের কারাদ- ও ১ লাখ রুপি জরিমানা করা হয়। তা ছাড়া পাঁচ বছর তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকা- করতে পারবেন না বলেও জানায় আদালত। রায়ের ২৯ মিনিটের মাথায় লাহোরের নিজ বাসভবন জামান পার্ক থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)