সিলেটের সকল পাথর কোয়ারি অবিলম্বে খুলে দিয়ে লক্ষাধিক শ্রমিক জনতার জীবিকা জারি করতে হবে
পরিবেশের দোহাই দিয়ে মিথ্যা ও হয়রানি মামলা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও নিরীহ জনগণকে রক্ষা করতে হবে এক্ষুনি ইনশাআল্লাহ।
, ২৫ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
জাফলং ও বিছনাকান্দি পাথর কেয়ারী বন্ধে কথিত ফ্যাসিস্ট সরকারের প্রশাসন হার্ডলাইনে ছিলো।
কোয়ারি অভ্যন্তরে প্রচলিত পদ্ধতির পাথর, বালু উত্তোলন প্রক্রিয়া ২০১৮ সাল থেকে বন্ধ হয়ে আছে। স্থানীয় এবং বহিরাগত লক্ষাধিকের বেশি শ্রমিক এই ২টি পাথর কোয়ারিতে শুকনো মৌসুমে পাথর, বালু উত্তোলন ও সরবরাহ কাজে জড়িত থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।
ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, জাফলং পাথর কোয়ারিতে পাথর, বালু উত্তোলন প্রক্রিয়া বন্ধ থাকায় তারা চরমভাবে অর্থনৈতিক সংকটে পড়েছেন। বিশেষ করে দৈনন্দিন খরচের পাশাপাশি ব্যাংক ও এনজিও সাপ্তাহিক এবং মাসিক কিস্তির টাকা যোগাতে তারা হিমশিম খাচ্ছেন। সরকার ঘোষিত ইসিএ এলাকা হওয়াতে জাফলং পাথর কোয়ারির ইসিএ এলাকার বাইরেও পাথর উত্তোলন করা সম্ভব হচ্ছে না। উচ্চ আদালতে মামলা থাকার কারণে প্রশাসনিক নিষেধাজ্ঞা এবং অভিযান অব্যাহত থাকায় কোয়ারি অপারেশন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
গোয়াইনঘাটের জাফলং এবং বিছনাকান্দি পাথর কোয়ারি ২টিতে প্রতি বছর সৃজন সময়ে স্থানীয় এবং বহিরাগত লক্ষাধিকেরও বেশি পাথর, বালু উত্তোলনে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। হঠাৎ করে কোনো রকম বিকল্প কর্মসংস্থান না করে শ্রমিকদের রুটি-রুজির পথ বন্ধ করে দেয়ায় স্থানীয় এবং বহিরাগত লক্ষাধিকের বেশি শ্রমিক কার্যত বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
গত পরশু সিলেটের সকল পাথর কোয়ারি খোলে দেওয়ার আহবান জানিয়ে জাফলং ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বলেছেন, সিলেটের প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র কর্মক্ষেত্র পাথর কোয়ারী বন্ধ থাকায় রোজগার বঞ্চিত এ অঞ্চলের লাখো মানুষ। তারা প্রত্যেকেই মানবেতর জীবনযাপন করছেন। বিগত প্রলয়ঙ্কারী বন্যায় সহায় সম্বল হারানো মানুষগুলো চরম অসহায় হয়ে পড়েছেন। এক সময় পাথর আহরণ করে জীবীকা নির্বাহকারী এ মানুষগুলো কর্মক্ষেত্র হারিয়ে চরম অসহায় অবস্থায় দিন যাপন করছেন।
বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় পাশে দাঁড়াতে বিচার বিভাগ, প্রশাসন এবং সরকারের সদয় দৃষ্টি আর্কষণ করছেন।
জাফলংয়ের সাধারণ মানুষের এমনিতেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তার উপর আবার সাধারণ ব্যবসায়ীদের উপর পরিবেশ মামলা দেয়া হয়েছে। অথচ অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই পাথর ও বালু ব্যবসার সাথে জড়িত নয় এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। পরিবেশ অধিদপ্তরের দায়েরকৃত অভিযোগে বিভিন্ন মহলের প্ররোচনায় সম্মানিত ব্যক্তিদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী ও মানহানীর চেস্টা করা হচ্ছে। বিগত বছর গুলোতে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসররা মিলে প্রকাশ্যে বালু, পাথর ও যন্ত্রদানব বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে জাফলংকে ধ্বংস করা হয়েছে। সেই আওয়ামী চক্রটিই এখন তাদের এজেন্ডা বাস্তবায়নে জাফলংকে কর্মসংস্থান ও ব্যবসা শুন্য করতে নানা রকম পায়তারা করার চেষ্টা অব্যাহত রেখেছে।
তারপরও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় সম্মানী ব্যক্তিদের নাম জড়িয়ে অযথা হয়রানী ও মানহানীর চেস্টা করা হচ্ছে। মামলাটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই।
অপরদিকে উল্লেখ্য, দেশের অর্থনীতির এ ক্রান্তিকালে বৈদেশিক মুদ্রা খরচ করে পাথর আমদানী করা হচ্ছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অপচয় হচ্ছে। সিলেটের পাথর কোয়ারীগুলো খুলে দিলে একদিকে যেমন বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অপরদিকে সিলেটের লাখো মানুষের জীবীকার পথ সুগম হবে। আমরা অবিলম্বে জাফলংসহ সিলেটের সকল পাথর কোয়ারী সমূহ খোলে দিয়ে লাখো মানুষের জীবন রক্ষার সুযোগ করে দিতে সরকারের সদিচ্ছা ও সক্রিয়তার প্রতি জোর দৃষ্টি আকর্ষণ করছি ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোনো বিদেশি কোম্পানি সাড়া দেয়নি বলে এতো হা হুতাশ কেনো? বাপেক্সকেই সমুদ্রেও তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয়ার দায়িত্ববোধ- কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমাই সম্ভব ইনশাআল্লাহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












