সিলেটিদের ইফতারে ‘পাতলা খিচুড়ি’ থাকা চাই-ই চাই
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মুখরোচক খাবারের জন্য প্রসিদ্ধ সিলেটের রেস্টুরেন্টগুলোতে ইফতারি কেনার জন্য প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আলু পাকুড়া, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপিসহ বাহারি রকমের মুখরোচক খাবারের পসরা সাজানো রয়েছে সামনের সারিতে। কিন্তু সেখানে এতটা ভিড় নেই। যত ভিড় পাতলা খিচুড়ি হাঁড়ির সামনে। সেখানে জটলা বেধে ইফতারের জন্য পাতলা খিচুরি কিনছেন রোজাদাররা।
ইফতারের ঠিক আগ মুহূর্তে এমন চিত্র দেখা গেছে সিলেটের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট।
পাতলা খিচুড়ি সিলেটের ঐতিহ্যগত একটি খাবার। রমজান এলেই বেড়ে যায় এর কদর। একসময় বাসাবাড়িতে ইফতারের জন্য পাতলা খিচুড়ি তৈরি হলেও এখন সিলেটের প্রতিটি রেস্তোরাঁয় মেলে এই খাবার। নামকরা তারকা হোটেলগুলোতেও পাওয়া যায় পাতলা খিচুড়ি।
দিনভর রোজা রেখে ইফতারিতে নরম খাবার হিসেবে সিলেটিদের প্রথম পছন্দ পাতলা খিচুড়ি। অবশ্য গরু কিংবা খাসির গোশতের তৈরি আখনিও সিলেটে বেশ প্রচলিত। তবে ইফতারের খাবারগুলোর মধ্যে পাতলা খিচুড়িই বেশি প্রিয় সিলেটিদের।
চাল, ডাল, সবজি, আদা ও পেঁয়াজের মতো সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হয় পাতলা খিচুড়ি। সুস্বাদু এই খাবারটি রান্না করতে সময় লাগে আধাঘণ্টা থেকে ৪৫ মিনিট। ইফতারের অন্যতম অনুষঙ্গ পাতলা খিচুড়ি তৈরিতে খুব বেশি কষ্ট করতেও হয় না। সহজেই রান্না করা যায় এই খাবার।
নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, রেস্তোরাঁগুলোতে নানা পদের ইফতারির সঙ্গে পাতলা খিচুড়ি বিক্রি হচ্ছে। সেইসঙ্গে বিভিন্ন এলাকায় রমজানে যেসব অস্থায়ী ইফতারির দোকান বসানো হয়, সেগুলোতেও খিচুড়ি রাখা হয়েছে। সবখানেই ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে পাতলা খিচুড়ি। প্রতিকেজি পাতলা খিচুড়ি ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)