সিরিয়ায় সন্ত্রাসী ইসরায়েলের বেপরোয়া হামলা, সংঘাত নতুন দিকে মোড় নেয়ার শঙ্কা
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ায় সরকার পতনের পর স্থিতিশীলতা ফেরার যে সুযোগ তৈরি হয়েছিল, দখলদার ইসরায়েলের একের পর এক বেপরোয়া বিমান হামলায় তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দখলদার ইসরায়েলের বিমানবাহিনীর ইতিহাসে অন্যতম বড় এই হামলা নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে সিরিয়ায়।
সর্বাত্মক হামলার পাশাপাশি ইসরায়েলের সন্ত্রাসবাদী সেনারা দেশটির ভূখ-ে ঢুকে পড়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে তারা ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সিরিয়ার সংঘাত নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র ১২ দিনের ঝটিকা আক্রমণে সরকার পতনের পর থেকে দেশটিতে হামলা জোরদার করে সন্ত্রাসী ইসরায়েল। সর্বশেষ ৪৮ ঘণ্টায় দেশটির রাজধানী দামেস্ক ছাড়াও হোমস, তারতাস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজোরের মতো শহরে অন্তত ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। উদ্দেশ্য সিরিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির যুদ্ধজাহাজ, বিমানঘাঁটি, সামরিক যান, বিমানবিধ্বংসী অস্ত্র, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগারসহ বিভিন্ন সামরিক স্থাপনা। এই সময়ে সিরিয়ার ১৪টি প্রদেশের ১৩টিতে হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল।
সিরিয়ার সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এ হামলা বলে মনে করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি সংস্থা। সিরিয়া সংঘাত নিয়ে কাজ করা সংস্থাটি জানায়, পরগাছা ইসরায়েলের হামলায় সিরিয়ার গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। সিরিয়ার যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার থেকে শুরু করে ট্যাংক, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন-সব ধরনের অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে।
লন্ডনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা কর্মসূচির পরিচালক সানাম বাকিল বলেছে, সিরিয়ার অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে পরগাছা ইসরায়েল। এটা অবশ্যই সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ থাকা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে তারা এই সুযোগ নিচ্ছে। বাকিল বলেন, নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে আরব ভূখ- ব্যবহার করে ইসরায়েল যেভাবে কথিত নিরাপদ অঞ্চল গড়ে তুলছে, তাতে আরব রাষ্ট্রগুলো অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে।
আরও ভূখ- ইসরায়েলের নিয়ন্ত্রণে:
আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের সেনারা সিরিয়ার ভূখ-ে আরও ভেতরে ঢুকতে শুরু করেছে। ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি পেরিয়ে সিরিয়ার ভেতরে ‘নিরস্ত্রীকরণ এলাকায়’ (ডিমিলিটারাইজড জোন) ঢুকে পড়েছে ইসরায়েলের সেনারা। আল-জাজিরা বলছে, গোলান মালভূমি পেরিয়ে ইসরায়েলের সেনারা দামেস্ক অভিমুখে ১৮ কিলোমিটার অগ্রসর হয়েছে।
বাশার আল-আসাদের সরকারকে উৎখাতে নেতৃত্ব দেওয়া সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি বলেছেন, সিরিয়াকে পুনর্গঠন করা হবে। সিরিয়া উন্নয়ন ও পুনর্নির্মাণের পথে অগ্রসর হবে। সিরিয়া স্থিতিশীলতার পথে এগোবে। যুদ্ধের কারণে মানুষ ক্লান্ত। এই দেশ আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত নয়। তারা আরেকটি যুদ্ধে জড়াতে চাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের ট্যাংকগুলো এভাবেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ কোরিয়ার মহাকাশযান কারখানায় বিস্ফোরণে নিহত ৫
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি -ট্রাম্প
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রবেশপথ সচল করেছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ তারিখের সেই অভিযানে এভাবেই দখলদারদের বেড়া গুঁড়িয়ে দেন বীর যোদ্ধারা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












