সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা, হচ্ছে না দাফনও
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আশির, ১৩৯২ শামসী সন , ১৩ মার্চ, ২০২৫ খ্রি:, ২৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। অস্ত্রধারীরা ঘরে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর মিডল ইস্ট আইয়ের।
লাতাকিয়ার বানিয়াসে একজন প্রত্যক্ষদর্শী জানান, তার বন্ধুর বাগদত্তাকে গুলি করা হয়েছে এবং তাকে সাহায্য করতে দেওয়া হয়নি, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এখনো তাকে দাফন করা সম্ভব হয়নি।
অন্য একজন জানান, বুস্তান আল-বাশা গ্রামে তার চাচির সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে। অস্ত্রধারীরা তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে এবং তাদের এলাকা থেকে প্রায় ২০টি গাড়ি নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই অস্ত্রধারীরা নিজেদের হায়াত আল-শামের (এইচটিএস) যোদ্ধা দাবি করলেও, তারা মূলত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। পালানোর চেষ্টা করলেই মানুষকে হত্যা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের অনুগত যোদ্ধারা লাতাকিয়া ও তারতুসে হামলা চালায়। নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর গুপ্ত হামলার পর সেনাবাহিনী দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার হাজার হাজার সেনা সদস্যকে সংঘাতপ্রবণ অঞ্চলে পাঠিয়েছে। প্রতিশোধমূলক অভিযানে হেলিকপ্টার গানশিপ, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে।
এ ঘটনায় সৌদি আরব এই সহিংসতার নিন্দা জানিয়ে একে ‘বেআইনি গোষ্ঠীর অপরাধ’ বলে অভিহিত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)