সিরাজগঞ্জে মাছ চাষ প্রকল্পে ভাগ্য বদলেছে ১০ হাজার পরিবারের
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের ৭৮৯টি পুকুরে মাছ চাষ করে স্বচ্ছলতা ফিরেছে ১০ হাজার ১৩৭টি পরিবারে। সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ এবং পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার দরিদ্র জনগোষ্ঠীরা ৬৬৮ হেক্টর পুকুর সম্মিলিতভাবে ইজারা নিয়ে মাছ চাষ করছেন। প্রতিবছর হেক্টর প্রতি গড়ে সাড়ে পাঁচ মেট্রিক টনেরও বেশি মাছ উৎপাদিত হচ্ছে। যার বাজারমূল্য প্রায় শত কোটি টাকা। সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৭০ ভাগ মাছের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলেও যাচ্ছে নিমগাছি সমাজভিত্তিক প্রকল্পের মাছ। রায়গঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মুহম্মদ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ প্রকল্পে পাঙাস, কার্প, তেলাপিয়া, গুলশা, পাবদা, শিং, কৈ মাছের চাষ বেশি হয়। এটি দেশের একমাত্র সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্প। হ্যাচারিতে রয়েছে ৪৩টি পুকুর। যেখানে কার্প ও দেশীয় জাতের মাছের পোনা উৎপাদন করা হয়। নিমগাছি মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে হ্যাচারিতে প্রাকৃতিকভাবে মাছ (প্রজননক্ষম মাছ) উৎপাদন করা হয় ১৫.৪৫ মেট্রিক টন। যা ২০২১ সালে বেড়ে দাঁড়ায় ১৫.৫০ টন। এতে সরকার ওই বছরে হ্যাচারি থেকেই রাজস্ব পেয়েছে ৫০ লাখ ৭৪ হাজার টাকা।
বর্তমানে প্রতিবছর ১৫ হাজার কেজি কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন মাছ উৎপাদন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি হ্যাচারিতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রকল্প এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাহিদা থাকায় কুঁচিয়ার পোনা ও শামুক-ঝিনুকের উৎপাদন কার্যক্রম চলমান। রায়গঞ্জ উপজেলার সমাজভিত্তিক মৎস্য চাষী এনছাব আলী সেখ (৬৪) বলেন, দরিদ্র ৩০ সদস্যকে নিয়ে স্থানীয় ঘোড়ামারা পুকুরে মাছ চাষ করছি। এতে আগে কষ্টে দিন কাটলেও এখন স্ত্রী-সন্তান নিয়ে বেশ ভালো আছি।
তাড়াশ উপজেলার মাছ চাষি মাসুদ রানা বলেন, মাছচাষ অনেকের কপাল খুলে দিচ্ছে। আগে শুধু জেলেরা মাছ চাষ করলেও এখন শিক্ষিত সমাজও এ পেশায় ঝুঁকছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)