সিম বেচার সময় আঙুলের ছাপ চুরি, এখন তা অপরাধীদের হাতে, বিপাকে নিরীহ মানুষ
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাধারণ মানুষের আঙুলের ছাপ এখন কেনাবেচা হয়। এক অপরাধী আরেক অপরাধীর কাছে সেই ছাপ বিক্রি করে। পরে চুরি করা আঙুলের ছাপ দিয়ে সিম তুলে অপরাধীদের কাছে বিক্রি করা হয়। বিপাকে পড়ে সাধারণ মানুষ। অপরাধীদের খুঁজে পাওয়া যায় না।
যেমন গত মাসে ফেসবুকে দেওয়া একটি বিজ্ঞাপনের সূত্র ধরে আঙুলের ছাপ চুরির সঙ্গে জড়িত একটি চক্রের ৩০ জনকে শনাক্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
পুলিশের দাবি, নতুন সিম কিনতে ও পুরোনো সিমের পরিবর্তে নতুন সিম (রিপ্লেস) নিতে আসা মানুষের আঙুলের ছাপ কৌশলে চুরি করে সংরক্ষণ করতেন তারা। এক ব্যক্তির আঙুলের ছাপের বিপরীতে যে সিম তোলা হতো, তা ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হয়।
সিম বায়োমেট্রিক, কললিস্ট (বিবরণী) ও মুঠোফোনে আর্থিক সেবাদান প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ করা হয়- ফেসবুকে গত মাসে এ ধরনের একটি বিজ্ঞাপন দিয়েছিল অপরাধী চক্র। এটি নজরে আসে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের। ‘ডিজিটাল সার্ভিস প্রো’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিজ্ঞাপনটি প্রচার করা হয়।
বিজ্ঞাপনের সূত্র ধরে তদন্ত শুরু করে ডিবি। তারা জানতে পারে, চক্রটি সিম কিনতে ও বদলাতে আসা ব্যক্তিদের প্রথমে একবার আঙুলের ছাপ নিত। তারপরও গ্রাহককে বলা হতো, তার আঙুল পরিষ্কার নয়। আবার ছাপ নিতে হবে। দ্বিতীয় ছাপটি নেওয়া হতো আরেকটি যন্ত্রে। চক্রের সদস্যদের একটি নিজস্ব অ্যাপ রয়েছে। সেই অ্যাপ ব্যবহার করে আঙুলের ছাপ নেওয়া ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করা হতো। পরে ব্যক্তির অজান্তেই সিম তুলে অপরাধীদের কাছে বিক্রি করা হতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)