সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের ‘জনতার বাজার’
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নাটোরে বাজার সিন্ডিকেট ভাঙতে নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে চালু হয়েছে ‘জনতার বাজার’। যেখানে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাকসবজি বিক্রি করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এই বাজার চালু করেন।
সরেজমিন দেখা যায়, জনতার বাজার কর্মসূচি সকাল সাড়ে ৭টায় শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও সবজি পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। সকাল থেকেই সড়ক পথের যাত্রীরা ও স্থানীয়রা শিক্ষার্থীদের থেকে পণ্য ক্রয় করছেন। এ কার্যক্রম দুপুর পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।
জনতার বাজারে চাল, ডিম, আলু, কচু, বেগুন, কদু, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা ও শাক বিক্রি হয়। এর মধ্যে চাল প্রতিকেজি ৪৫ টাকা, ডিম প্রতি হালি ৪৯, আলু প্রতিকেজি ৫৪ টাকা, পেঁয়াজ প্রতিকেজি ১৩০ টাকা, বেগুন প্রতিকেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারটিতে পণ্য কিনতে আসা মোস্তফা কামাল নামে এক ক্রেতা বলেন, জিনিসপত্রের অতিরিক্ত দামের কারণে মানুষের জন্য বর্তমানে বাজার করা খুব কঠিন হয়ে গেছে। এখানে সবকিছুরই দাম কম। শিক্ষার্থীদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ‘জনতার বাজার’ কর্মসূচির মাধ্যমে স্বল্পমূল্যে জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সবজি বিক্রি করা হচ্ছে। যেখানে সরাসরি কৃষকের থেকে পণ্য কিনে ভোক্তার কাছে সরবরাহ করা হচ্ছে, মাঝে থাকছে না কোনো সিন্ডিকেট। এতে সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)