সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ: ব্যবসায়ীদের ‘অর্ধকোটি টাকা’র ক্ষতি
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গত রোববার (৫ মার্চ) সকাল ১০টা। অন্যান্য দিনের মতোই দোকানপাট খুলতে ব্যস্ত রাজধানীর সায়েন্সল্যাব এলাকার ব্যবসায়ীরা। অন্যতম ব্যস্ত এই এলাকার শিরিন ম্যানশনের নিচতলার হোটেলটিতে তখন নাস্তায় ব্যস্ত মানুষ। হঠাৎ বিকট শব্দে ভবনের তৃতীয় তলার একপাশের দেয়াল ধসে পড়ে, আগুন লেগে যায় ভবনে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। এই বিস্ফোরণে তিন জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এই ঘটনার পর আশেপাশের মার্কেটগুলোর প্রায় সব দোকানই বন্ধ ছিল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সায়েন্সল্যাব এলাকায় গিয়ে দেখা যায়, বিস্ফোরণের ধকল শেষে আস্তে আস্তে দোকানপাট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। যদিও বিস্ফোরণ সংলগ্ন এলাকা এখনও ঘিরে রেখেছে পুলিশ। মিডিয়াকর্মীরাও ব্যস্ত ভবনকে ঘিরে।
সায়েন্সল্যাবের পাশে বিস্ফোরণস্থলের কাছেই কাপড়, দর্জি, জুতার দোকানসহ নানা ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিরিন ম্যানশনের বিস্ফোরণের প্রভাবে রবিবার পুরো দিন দোকানপাট বন্ধ ছিল। সোমবারও ওই এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণে থাকায় বেচাকেনা প্রায় নেই। ব্যবসায়ীরা ধারণা করছেন, বিস্ফোরণের জেরে সোমবার দুপুর পর্যন্ত তাদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে সায়েন্সল্যাব মোড়ের পাশেই প্রিয়াঙ্গন শপিং সেন্টারে দেখা যায় দোকানিদের ব্যস্ততা। মালামাল গোছানোর কাজে মগ্ন তারা।
একই ভবনের পাইকারি ব্যবসায়ী ‘রেশমা ফ্যাশন টেইলার্সের’ মালিক মুহম্মদ রেজাউল হক বলেন, ‘বিস্ফোরণের কারণে সারাদিন দোকান বন্ধ ছিল বেচাকেনা মোটেও হয়নি। আজও উদ্ধারকাজ শেষ না হওয়ায় রাস্তা বন্ধ আছে। গাড়িপার্কিং করা যাচ্ছে না ফলে আজও বেচাকেনা হবে না। দুই দিনে আমাদের প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে।’ শিরিন ম্যানশন সংলগ্ন খান প্লাজার নিচ তলায় বেশ কয়েকটি কাপড়ের দোকান।
এপি ফ্যাশনের চঞ্চল মল্লিক বলেছে, ‘আমরা খুচরা ও পাইকারি উভয় ব্যবসা করে থাকি। গতকাল কোনও ধরনের বেচাকেনা করতে পারিনি। আনুমানিক ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’
জানতে চাইলে প্রিয়াঙ্গন শপিং সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি নুরনবী বলেন, ‘বিস্ফোরণটা আমাদের পাশের ভবনে হয়েছে। এতে আমাদেরও ক্ষতি হয়েছে কয়েকটি দোকানের। আমাদের ২১০টির মতো খুচরা ও পাইকারি দোকান রয়েছে। আশেপাশের দোকান মিলে বলা যায় অর্ধকোটি টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












