সাড়ে ৭ লাখ কোটি টাকার হিসাবে অস্থির ব্যাংক খাত
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যাংক খাত আওয়ামী লীগ সরকারের সবশেষ শাসনামলে ব্যাপক লুটপাট হয়েছে। ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে এ খাত থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি বিভিন্ন ব্যাংকের মালিকানায় থাকা ব্যক্তিরা লুট করা অর্থের ভাগ দিতেন শেখ হাসিনাসহ সরকারের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা, আদায় অযোগ্য ঋণ ২ লাখ ৯১ হাজার কোটি টাকা এবং প্রভিশন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬ হাজার ১৩০ কোটি টাকায়। অর্থাৎ প্রায় সাড়ে ৭ লাখ কোটি টাকার এ হিসাবে ব্যাংক খাতে অস্থিরতা বিরাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, বিগত সময়ের লুটপাটের তথ্য এতদিন গোপন করে রাখা হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে এখন প্রকৃত তথ্য প্রকাশ পাওয়ার ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে। সামনের দিনগুলোয় এটি আরও বাড়বে। সংকটে থাকা ব্যাংকগুলো ঠিকমতো প্রভিশন রাখতেও পারছে না। আবার খেলাপির বেশিরভাগ ঋণ আদায় অযোগ্য হয়ে পড়েছে। আর খেলাপি, আদায় অযোগ্য এবং প্রভিশনের এসব টাকার অঙ্ক বেশ বড়। ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা ফেরাতে এ অঙ্ক কমিয়ে আনতে হবে বলে মনে করছেন তারা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।