সাড়া ফেলেছে ডালি পদ্ধতিতে ফসল চাষ
, ২৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাদিস ১৩৯১ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
শরীয়তপুরে অনাবাদি ও পানিবদ্ধ জমিতে সমন্বিত কৃষির আওতায় ডালি পদ্ধতিতে ফসল উৎপাদন করে সাড়া ফেলেছে কৃষি বিভাগ। এ পদ্ধতিতে পতিত ও পানিবদ্ধ জমি পরিষ্কার করে পানির ওপর ডালি স্থাপন করে চাষাবাদ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। কৃষি বিভাগের নতুন এই উদ্ভাবিত পদ্ধতিতে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার কৃষক। কৃষি বিভাগের ডালি পদ্ধতিতে সবজি চাষে সফলতা পেয়েছেন কৃষকরা।
পানির ওপর শক্ত নেট দিয়ে বানানো মাচা, সেই মাচা থেকে ঝুলে আছে কদু, কুমড়া, শসাসহ নানা জাতের সবজি। তবে এসব সবজির গাছ কিন্তু কোনো জমিতে লাগানো হয়নি। পানিবদ্ধ জমির ওপর বাঁশে বাঁধা ডালিতে মাটি রেখে তাতেই লাগানো হয়েছে বিভিন্ন ধরনের সবজির চারা।
আর এভাবে সবজি চাষ হচ্ছে শরীয়তপুর সদর উপজেলার ২০০ হেক্টর অনাবাদি জমিতে। এরমধ্যে চিকন্দী ইউনিয়নে ডালি পদ্ধতিতে কদু চাষ করে অনেকেই পেয়েছেন সফলতা। এতে খুশি স্থানীয় কৃষকরা।
অনাবাদি ও পানিবদ্ধ জমিতে সমন্বিত কৃষির আওতায় ডালি পদ্ধতিতে ফসল উৎপাদন করে সাড়া ফেলে কৃষি বিভাগ। এ পদ্ধতিতে পতিত-পানিবদ্ধ জমি পরিষ্কার করে পানির ওপর ডালি স্থাপন করে চাষাবাদ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। বিভিন্ন সড়কের পাশের জমিতে কৃষি বিভাগের এই নতুন উদ্ভাবিত পদ্ধতিতে উদ্বুদ্ধ হয়ে চাষাবাদ শুরু করেছেন এলাকার কৃষকরা। আবাদে ফলন ভালো হওয়ায় নিজেদের চাহিদা মিটিয়ে স্বাবলম্বী হচ্ছেন এই অঞ্চলের কৃষক।
ছোবাহান হোসেন বলেন, এ জমিতে কৃষি কাজ করা যেত না কৃষি অফিসের লোক এসে বল্লে এ অনাবাদী জমিতে কদু চাষ করে বেশ লাভবান হয়েছি।
খলিল মিয়া বলেন, এ জমিতে পানিবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে ফসল হতো না কৃষি অফিসার স্যারদের সহায়তায় জমিতে সবজি চাষ করে লাভবান হবো।
কৃষি বিভাগের ডালি পদ্ধতিতে সবজি চাষে সফল করার লক্ষ্যে মাঠে মাঠে ঘুরে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। এ বছর শীতকালীন সবজি চাষে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটছে বলে জানালেন সদর উপজেলা কৃষি অফিসার অলি হালদার।
এই বছর শরীয়তপুর জেলায় ২ হাজার ৩৫ হেক্টর অনাবাদি জমির মধ্যে ১১শ’ ২৫ হেক্টর জমি চাষাবাদের আওতায় এনেছে কৃষি বিভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)