সারাদেশে ১ কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জে জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন ,স্কুলের ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের এক ডোজ টিকা দেওয়া হবে। শুধু স্কুলে নয় হাসপাতালে ক্লিনিকে এবং যেখানে ঠিকাদান কেন্দ্র রয়েছে সেখানেও এই টিকা দেওয়া যাবে। মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭২ হাজার টাকা দেওয়া হবে এবং ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে ১ কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে এই টিকা কার্যক্রম এক মাস চলবে। তবে টিকা সামনে আরো আসবে, তখন পর্যায়ক্রমে সারাদেশে টিকা দেওয়া ব্যবস্থা করা হবে।
মানিকগঞ্জে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন এ এসব কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী মানিকগঞ্জবাসীর উদ্দেশ্যে করে বলেন এ জেলার মানুষ কথা রেখেছে। ভোট দিয়ে আওযামলিীগকে জয়যুক্ত করেছে। শেখ হাসিনাও কথা রেখেছেন। মানিকগঞ্জকে তিনি অনেক উন্নয়ন দিয়েছেন।তিনি আরো বলেন, করোনার সময় আমরা সবার পাশে ছিলাম। শেখ হাসিনা পাশে ছিলো, আওয়ামীলীগ পাশে ছিলো। বিরোধীদল পাশে আসেনি বরং তারা কটাক্ষো করে বলেছিলো করোনার টিকা নিয়েও বলেছিলেন এখানে শুধু পানি আছে,, এগুলো মুরগীর ভ্যাকসিন এগুলো কোন কাজে আসবে না। কিন্তু ঠিকই আমরাকেরোনা মোকাবেলা করেছি। এছাড়া রাজনীতি ও নির্বাচন বিষয়ক দিকনির্দেশনামুলক কথাও বলেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।