সামান্য কারণেই সংঘর্ষে জড়ায় যে ৩ কলেজ শিক্ষার্থীরা
ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজ- রাজধানীর ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় এই তিন কলেজের অবস্থান। কয়েক বছর ধরে স্লেজিং, কথা কাটাকাটি, কটূক্তির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 'পান থেকে চুন খসলেই' বড় ধরনের সংঘর্ষ হচ্ছে কলেজ তিনটির শিক্ষার্থীদের মধ্যে। এতে শিক্ষার্থীদের আহত হওয়ার পাশাপাশি রাজধানীবাসীর জনদুর্ভোগেরও কারণ হচ্ছে। ভাঙচুর করা হয় সংঘর্ষের মধ্যে পড়া যানবাহনও।
সর্বশেষ গত বুধবার (২১ নভেম্বর) ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ শতাধিক শিক্ষক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ঢাকা কলেজ একদিন ও সিটি কলেজ তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সংঘর্ষের কারণ হিসেবে জানা যায়, ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসযোগে সব শিক্ষার্থীরা একে একে বের হয়ে যায়। তিনটি বাস সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছালে সিটি কলেজের শিক্ষার্থীরা বাসগুলো থামিয়ে কয়েকজনকে মারধর করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। এরপর সায়েন্স ল্যাব মোড়ে চলে সংঘর্ষ।
জানা যায়, এই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ যেন এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকা যেন এক অজানা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে। এই দ্বিমুখী বা ত্রিমুখী সংঘর্ষের ধ্বংসযজ্ঞে কখনো সিটি কলেজ ও ঢাকা কলেজ, কখনো আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ আবার কখনো সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংস পরিস্থিতি প্রায়ই কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ করার কারণ হয়ে দাঁড়ায়।
এই মারামারির সূত্রপাত প্রায়ই হয় তুচ্ছ বিষয় নিয়ে- কোনো কোচিং সেন্টার, কথা কাটাকাটি, কিংবা খেলার ছোটখাট বিবাদ থেকে। এ ঘটনায় রাজনৈতিক কোনো তৎপরতার স্পষ্ট কোনো ছাপ দেখা যায় না। বরং, সেসব বিষয়ই হয়ে ওঠে উত্তেজনার মূল কারণ, যেখানে সামান্য তর্ক বা একে অপরের প্রতি ক্ষুদ্র তিক্ততার মতো সামান্য বিষয়গুলিই হয়ে ওঠে অগ্নিশিখা। কখনও কথার ভুল বোঝাবুঝি, কখনও অবহেলা, কখনও বা অহংকারÍএসব ছোটখাটো ঘটনা যেন ক্রমেই একত্রিত হয়ে সৃষ্টি করে এক অদৃশ্য বিভেদ, যা মুহূর্তের মধ্যে পরিণত হয় বড় সংঘর্ষে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।