সামরিক আদালতে বিচারের মুখে পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান, ইতিহাসে প্রথম
, ১০ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৬ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০১ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। ‘টপ সিটি হাউজিং স্কিম’ কেলেঙ্কারির ঘটনায় তার কোর্ট মার্শালের (সামরিক আদালতে বিচার) প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (১২ আগস্ট) সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক গোয়েন্দা প্রধানকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হচ্ছে।
পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ মেনে, ফয়েজ হামিদের বিরুদ্ধে করা টপ সিটি মামলার অভিযোগের সঠিকতা নিশ্চিত করার জন্য পাকিস্তান সেনাবাহিনী একটি বিশদ তদন্ত করেছিল। এরই ধারাবাহিকতায় পাকিস্তান আর্মি অ্যাক্টের অধীনে ফয়েজ হামিদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, ফয়েজ হামিদের অবসর-পরবর্তী পাকিস্তান সেনা আইন লঙ্ঘনের একাধিক অভিযোগও প্রমাণিত হয়েছে। ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং ফয়েজ হামিদকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে।
পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান ফয়েজ হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের জন্য গত এপ্রিলে সামরিক বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছিল বলে জানা যায়। সুপ্রিম কোর্ট ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের আলোকে এ কমিটি গঠন করা হয়।
গত বছরের ১৪ নভেম্বর জারি করা লিখিত আদেশে সুপ্রিম কোর্ট বলেছিলো, সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদের বিরুদ্ধে ‘অত্যন্ত গুরুতর প্রকৃতির’ অভিযোগগুলোকে ‘বিনা বিচারে ছেড়ে দেওয়া যাবে না’। কারণ এগুলো প্রমাণিত হলে দেশের একটি সংস্থার সুনাম ক্ষুণœ করবে।
টপ সিটি, একটি বেসরকারি হাউজিং স্কিমের ব্যবস্থাপনা সংস্থা। তারা অভিযোগ করেছে, সাবেক আইএসআই প্রধান এই সংস্থার মালিক ময়েজ খানের কার্যালয় এবং বাসভবনে অভিযান চালিয়েছিলেন।
২০২৩ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট ওই হাউজিং সোসাইটির মালিককে সাবেক গোয়েন্দা প্রধান এবং তার সহযোগীদের বিরুদ্ধে তার অভিযোগের প্রতিকারের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে যেতে বলেছিলেন।
২০২৩ সালের মার্চে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, সাবেক আইএসআই প্রধান এবং তার ভাইয়ের বিরুদ্ধে কথিত দুর্নীতি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
চলতি বছরের মার্চে রাওয়ালপিন্ডির একটি আদালত সাবেক গোয়েন্দা প্রধানের ভাই অবসরপ্রাপ্ত নায়েব তহসিলদার নাজাফ হামিদকে ১৪ দিনের বিচারিক রিমান্ডে আদিয়ালা জেলে পাঠিয়েছিলেন। নাজাফ ও অন্যান্য অভিযুক্তরা রাওয়ালপিন্ডিতে দুর্নীতি দমন সংস্থার (এসিই) কাছে আগাম জামিন চেয়েছিলেন। এফআইআরে অভিযোগ করা হয়েছিল যে, সাবেক খনিজ সম্পদ মন্ত্রী হাফিজ আম্মার ইয়াসির বেনামিদারদের নামে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












