সাবেক ৩ প্রধান বিচারকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
নিজস্ব প্রতিবেদক:
সাবেক তিন প্রধান বিচারকসহ আপিল বিভাগের সাত বিচারকর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা করেন।
সাবেক তিন প্রধান বিচারক হলেন– সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিক ও ওবায়দুল হাসান। এছাড়াও আপিল বিভাগের অন্য সাবেক চার বিচারক হলো- সৈয়দ ঈমান আলী, মির্জা হোসেইন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান।
মামলায় অভিযোগ করা হয়েছে, তারা সবাই ক্ষমতা অপব্যবহার করে আইনগত এখতিয়ার বহির্ভূতভাবে ও অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন ১৯২৬ লঙ্ঘন করে কোনও শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন। প্রথমে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্রাকটিস সাসপেন্ডসহ আদালত অবমাননার রুল জারি করেন। তারপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তিন মাস প্রাকটিস সাসপেন্ডসহ জরিমানা করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।