সাবেক সচিব বিডি মিত্রকে নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে
খাদ্য বিভাগের সাবেক সচিব বরুণ দেব মিত্রের (বিডি মিত্র) দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কৌতূহল তুঙ্গে। পাশাপাশি মার্কিন প্রশাসনও বিডি মিত্রের দুর্নীতির ঘটনায় নড়েচড়ে বসেছে।
প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্রে পরিচালিত বাংলা গণমাধ্যমেও এ নিয়ে আলোচনা-সমালোচনা ও টকশো হচ্ছে। আলোচনার বিষয়, সরকারের সাবেক একজন সচিব ও তার স্ত্রী কীভাবে কোটি কোটি টাকা মূল্যের সম্পদের মালিক হলো?
এক টকশোতে টেলিফোনে বরুণ দেব মিত্র যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে বাড়ি থাকার কথা স্বীকার করে। বলেছে, ‘আমার স্ত্রী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চাকরি করার সুবাদে এগুলোর (যুক্তরাষ্ট্রে থাকা বাড়ি-সম্পদ) মালিক হয়েছে।’ তবে বাড়ি জব্দের কথা অস্বীকার করে বিডি মিত্র।
বরুণ দেব মিত্র ১৯৮২ ব্যাচের বিসিএস ক্যাডার কর্মকর্তা। ২০১৭ সালের ১৯ নভেম্বর স্বেচ্ছায় অবসর নিয়ে উত্তর আমেরিকাই আবাস গাড়ে। কখনো নিউইয়র্কে আবার কখনো কানাডার টরন্টোতে থাকে। যুক্তরাষ্ট্র প্রশাসনের হিসাবের বরাত দিয়ে সূত্রগুলো বলছে, সেদেশে থাকা বরুণ দেব মিত্রের সম্পদের পরিমান কমপক্ষে ২০০ কোটি টাকা।
সূত্র বলছে, স্বেচ্ছা অবসরের পর সাবেক খাদ্য সচিব বরুণ পেনশনের টাকা উত্তোলনের আবেদনে নিজেকে অর্থকষ্টে থাকা গরীব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেছিলো। তবে বরুণের স্ত্রী রাখি মিত্রের নামে নিউইয়র্কে তিনটি বাড়ি আর কানাডায় দুটি বাড়ির সন্ধান পাওয়া যায়। ২ মিলিয়ন ডলার নগদ পরিশোধ করে নিউইয়র্কের জ্যামাইকা এবং ফরেস্ট হিলে তিনটি বাড়ি কিনেছিলো। আর কানাডার টরেন্টোতে ৩ মিলিয়ন কানাডিয়ান ডলার দিয়ে কিনেছে দুটি বাড়ি।
একাধিক সূত্র জানাচ্ছে, বরুণ দেব মিত্র ২০১২ সালের ২ ফেব্রুয়ারি নিউইয়র্কের ৮৭-৩০/১৬৯ স্ট্রিট কুইন্স ঠিকানায় জনৈক নাসির আলী খান পলের কাছ থেকে প্রথম বাড়ীটি কেনে। ৭৬ লাখ ডলার ব্যয়ে নগদ মুদ্রায় ওই বাড়ি কেনে, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪৬ লাখ টাকা।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।