আতঙ্ক আমলাতন্ত্রে:
সাবেক শীর্ষ কর্মকর্তারা একের পর এক গ্রেপ্তার, এরপর কে?
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বেশ কয়েকজন সাবেক সচিবের গ্রেপ্তার ঘিরে আমলাতন্ত্রে দানা বেঁধেছে আতঙ্ক। অস্বস্তি, উদ্বেগ, উৎকণ্ঠার পারদ ক্রমাগত বাড়ছে। না জানি কি হয়! আটক বা গ্রেপ্তারের আশঙ্কায় বর্তমান ও সাবেক আমলাদের কেউ কেউ আইনজীবীর সঙ্গে যোগাযোগও বাড়িয়ে দিয়েছেন। একাধিক সূত্রে খবর পেয়েছে সংবাদ মাধ্যম।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। বিগত সরকারের সময়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এরপর একের পর এক মামলায় গ্রেপ্তার হচ্ছেন। এর মধ্যে বেশিরভাগই হত্যা মামলা।
অতীতে শীর্ষ পদের কর্মকর্তাদের বিরুদ্ধে এত হত্যা মামলা কখনো হয়নি। গ্রেপ্তার হওয়া সাবেক এই আমলারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত ভ‚মিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ মুখ্য সচিবের বিরুদ্ধেই মামলা হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক তিন বাঘা মুখ্য সচিব। গ্রেপ্তার হয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের ‘একান্ত অনুগত’ হিসেবে পরিচিত একাধিক সচিবও।
তালিকার পরবর্তী নামটি কার? তোফাজ্জল হোসেন মিয়া? সাবেক এই মুখ্য সচিব আত্মগোপনে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে বলে ঢাকা টাইমস একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে। সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউসের বিরুদ্ধেও মামলা হয়েছে। তিনি দেশের বাইরে রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার আছেন একই তালিকায়। রউফ তালুকদারকে গ্রেপ্তার করে রিমান্ডে আনলে হাজার হাজার কোটি টাকার ভুয়া ঋণ লোপাটের বিস্তারিত সব পাওয়া যাবে- এমন বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকদের অনেকেই।
সবশেষ গ্রেপ্তার হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ। পৃথক দুই হত্যা মামলায় সাবেক এই প্রভাবশালী দুই আমলা পুলিশের রিমান্ডে রয়েছেন।
এছাড়া এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপিসহ প্রশাসন ও পুলিশের সাবেক একাধিক শীর্ষ কর্তা। গত ১২ অক্টোবর ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির হাতে আটক হন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। তিনি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সহকারীও (পিএস) ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)