সাবেক এমপিদের ইচ্ছেপূরণ প্রকল্প এখন গলার কাঁটা
, ২৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কোথাও ধানক্ষেত আবার কোথাও বা শহর থেকে এতো দূরে যে নেই কোন ভালো সড়ক। তথ্যপ্রযুক্তি খাতের কয়েকটি প্রকল্পে এমনই কা- করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এমন জায়গায় এসব সেন্টার নির্মাণ করা হচ্ছে যেখানে মেলে না ইন্টারনেট আর কাজেরও অনুপযোগী। হাইটেক পার্কের নতুন কর্মকর্তারা বলছেন, এরকম ৯ প্রকল্প বাদ দিয়ে ১ হাজার ৮শ কোটির বেশি টাকা সাশ্রয় করেছেন তারা।
তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ শহর থেকে ২৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে কাজীপুরের সিংড়াবাড়িতে অজপাড়াগাঁয়ে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ধানক্ষেতে বাস্তবায়নাধীন এই সেন্টারে যেতে পেরোতে হয় কাদামাটির পথ। হাইটেক পার্ক কর্তৃপক্ষের দাবি, এই সেন্টারটি সিরাজগঞ্জ শহরের আশপাশে নির্মাণের সিদ্ধান্ত হলেও তৎকালীন সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের চাপে প্রকল্প স্থানান্তরে বাধ্য হয় সরকার।
২০২২ সালের এপ্রিলে ভিত্তি প্রস্তর স্থাপন করা আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের এই কাজ শেষ করতে হবে আগামী জুনে। অথচ হয়েছে মাত্র ৩০ শতাংশ। ভাঙাচোরা রাস্তায় নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছায় না বড় যানবাহন। ঘটেছে দুর্ঘটনাও।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মুকুল হোসেন বলেন, ভাঙাচোরা রাস্তায় ২৫-২৭ টন নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। আরও বেশি লোড হলে মালামাল নিয়ে আসাই কষ্টসাধ্য হয়ে পড়বে।
জেলা শহর থেকে দূরে ধানক্ষেতে বাস্তবায়নাধীন প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যকারিতা নিয়ে কথা হয় স্থানীয় ফ্রিল্যান্সারদের সঙ্গে। তারা বলেন, যে জায়গায় আইটি ট্রেনিং সেন্টারটি নির্মাণ করা সেটি সঠিক নয়। এতে অনেকেই জায়গাটি চিনতে পারছেন না। পাশাপাশি রয়েছে ইন্টারনেট প্রাপ্তির অনিশ্চয়তাও।
শুধু সিরাজগঞ্জ নয়; সাবেক এমপি নাইমুর রহমানের ইচ্ছে পূরণে মানিকগঞ্জ সদর থেকে ২২ কিলোমিটার দূরে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে ঘিওরে। ২ হাজার ৪৫০ কোটি টাকা ব্যয়ে ৩৩ জেলায় নেয়া এমন বেশিরভাগ আইটি ট্রেনিং সেন্টার নিয়ে রয়েছে নানা অভিযোগ।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত মাত্র ২৮-৩০ শতাংশ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এখানেই শেষ নয়; ভারতীয় ঋণে ১২ জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পেও রয়েছে, এমপি-মন্ত্রীদের অনৈতিক দাবিদাওয়া। নাটোরের সিংড়ায় আইটি ট্রেনিং সেন্টারের সঙ্গে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প যুক্ত করেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই কাজ করা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। ২০১৭ সালে নেয়া প্রকল্পের মেয়াদ দুইদফা বাড়লেও অগ্রগতি মাত্র ৩৬ শতাংশ।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম আমিরুল ইসলাম বলেন, এমপি-মন্ত্রীদের অনৈতিক দাবিদাওয়ার কারণে অনেক হাইটেক পার্ক নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায়। যেগুলো বাণিজ্যিক সম্ভাবনা কম।
এমপিদের ইচ্ছে পূরণের এসব প্রকল্প এখন গলার কাঁটা হাইটেক পার্ক কর্তৃপক্ষের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবরে ৩ লঘুচাপের আশঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ঋণের চাপে’ কীটনাশক পান, প্রাণ গেল যুবকের
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার মজুতের দায়ে জামাত নেতাকে অর্থদন্ড
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয় -প্রতিমন্ত্রী ইশরাক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই -পানিসম্পদ মন্ত্রী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ -রাশেদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে -চিফ হুইপ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












