সাধারণ মানুষ মাছ, গোশত ও দুধ খাওয়া ছেড়ে দিয়েছে -জি এম কাদের
, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সাধারণ মানুষ মাছ, গোশত ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
তিনি বলেছেন, দ্রব্যমূল্যর ঊর্ধগতির কারণে ভালো নেই দেশের মানুষ। মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার উঠেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেন কেউ নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, কিছু দিন আগে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল। পেঁয়াজের দাম সাড়ে তিনশ টাকা পর্যন্ত হয়েছিল। বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় একশ টাকা। ডিমের ডজন দেড়শ থেকে দুইশ পর্যন্ত ওঠা-নামা করছে। মাছ, গোশত ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ। যে কোনো সবজি কেজি প্রায় একশ টাকা। বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে।
‘মানুষের আয় বাড়েনি মোটেও কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে। সংসার চালাতে হিমশিম অবস্থা। শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ। ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ অনেক জীবন রক্ষাকারী ওষুধ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না।’
সরকার অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেটের ভাঙতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন জাপার চেয়ারম্যান। বলেন, ‘সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোন পরিকল্পনা নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)