সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকবে
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২১ জুন, ২০২৩ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বিদায়ী অর্থবছরের মতো ২০২৩-২৪ অর্থবছরেও দেশের সাধারণ মানুষের ওপর উচ্চমূল্যস্ফীতি অব্যাহত থাকবে। যদিও বিশ্বব্যাপী পণ্যের দাম কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের উচ্চমূল্যস্ফীতির হার কমেছে। কিন্তু, বাংলাদেশে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে গত রোববার কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে।
বাংলাদেশ ব্যাংক ২০২০-২৪ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬ শতাংশ। তবে, পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার মে মাসে বে দাঁড়িয়েছে ৯.৯৪ শতাংশে, যা গত বছরের একই সময়ে ছিল ৭.৪২ শতাংশ।
গত মাসে গড় মূল্যস্ফীতি ছিল ৮.৮৪ শতাংশ, যা ২০২৩ সালের জুনের জন্য সরকারের নির্ধারিত সংশোধিত লক্ষ্যমাত্রা ৭.৫০ শতাংশকে ছাড়িয়ে গেছে।
কেন্দ্রীয় ব্যাংক নিজেই মনে করছে, ২০২৩-২৪ অর্থবছরে ৬ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন খুবই কঠিন হতে পারে।
গত রোববার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, 'আন্তর্জাতিক বাজারের সাম্প্রতিক দর পতন সত্ত্বেও অভ্যন্তরীণ মূল্য সমন্বয়ে জটিলতা ও দেশীয় মুদ্রার দরপতনের কারণে দেশের মূল্যস্ফীতির নিন্মমুখী প্রবণতা বাধাগ্রস্ত হতে পারে। ফলে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে মূল্যস্ফীতির এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। ২০২২-২০২৩ অর্থবছরে মূল্যস্ফীতির যে চাপ দেখা দিয়েছে, তা ২০২৩-২৪ অর্থবছরেও মূল্যস্ফীতির চাপ বৃদ্ধিতে অবদান রাখতে পারে।'
কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতির জন্য বাজার সিন্ডিকেটের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবেশের অভাবের কথা স্বীকার করেছে। অন্তত এক দশকের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর অন্যান্য কারণগুলোর মধ্যে আছে গত ৩ বছর ধরে ৯ শতাংশ সুদের হারের সীমা।
আশাবাদী উদ্যোগ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার পরিবর্তন করে গত এক বছরে ষষ্ঠবারের মতো সুদের হার বাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংক মনে করে, পলিসি রেট বৃদ্ধি এবং এই সীমা প্রত্যাহারের ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণের খরচ বাড়বে বলে আশা করা হচ্ছে। যা পরবর্তীতে পুরো অর্থনীতির সুদের হারকে প্রভাবিত করবে। এই সমন্বয় ব্যবসা ও ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ এবং খরচের তহবিল সংগ্রহ আরও ব্যয়বহুল করবে।
এই পরিবর্তন অতিরিক্ত আর্থিক সম্প্রসারণ কমাতে চায়, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে।
আরেকটি বড় অগ্রগতি আনতে কেন্দ্রীয় ব্যাংক একটি সমন্বিত ও বাজার-চালিত একক বিনিময় হার চালুর সিদ্ধান্ত নিয়েছে। যদি একটি একক বিনিময় হার বাস্তবায়ন করা যায়, তাহলে রিজার্ভ পরিস্থিতিতে কিছুটা উন্নতি হতে পারে।
রিজার্ভ কমার জন্য রপ্তানিকারক, রেমিট্যান্স ও আমদানিকারকদের জন্য পৃথক হারসহ একাধিক বিনিময় হার ব্যবস্থাকে দায়ী করা হয়েছে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক সুদের হার প্রয়োজনীয় পর্যায়ে যেতে অনুমতি দিলেই মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রায় নেমে আসবে। কেউ জানে না সুদের হার কত বাড়াতে হতে পারে। সংকোচনমূলক মুদ্রানীতি কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।'
তিনি বলেন, মূল্যস্ফীতির হার বাড়তে দেওয়া হয়েছে। সুতরাং, এখানে শক্তিশালী ওষুধের ডোজ প্রয়োগ করতে হবে, কারণ রোগটি গুরুতর। কিন্তু, সুদের হার বর্তমান স্তর থেকে মাত্র ১-২ শতাংশ বৃদ্ধি করতে দিলে অর্থ সরবরাহ কঠিন হবে না।
আইএমএফের সাবেক এই কর্মকর্তা মন্তব্য করেন, ২০২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে সরকারি ঋণের ৪৩ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রার সঙ্গে সাংঘর্ষিক।
'সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে উচ্চতর ঋণ মূল্যস্ফীতির চাপ বাড়াবে। তারপর এটি সংকোচনমূলক আর্থিক নীতি থাকবে না। কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ ন্যূনতম হতে হবে,' বলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












