সাত ধরনের আঙুর চাষ করে তাক লাগিয়ে দিলেন নাটোরের আমজাদ
, ১৮ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নাটোর সংবাদদাতা:
সাদা রংয়ের পলিনেট হাউসের ভেতর মাচায় ঝুলে আছে থোকা থোকা মিষ্টি আঙুর। আর সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে কোথাও লাল, আবার কোথাও হলুদ-সবুজ রঙের মিশ্রণের আঙুর।
খেতে কোনোটা মিষ্টি আবার কোনোটা হালকা টক-মিষ্টি। এসব আঙুর দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজার।
আর আঙুরের এ বাগান দেখলে যে কারোরই মনে হবে এটা বুঝি বিদেশের কোনো বাগান। আগে মানুষের ধারণা ছিল, আঙুর একটি বিদেশি ফল, এ দেশে চাষ করলে হয় টক। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে মিষ্টি আঙুর চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের বাগরোম গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন।
শহরতলির কান্দিভিটা এলাকায় দেড় বিঘা জমিতে বাণিজ্যিকভাবে সাতটি জাতের আঙুর চাষ করে সফল হয়েছেন তিনি। তার বাগানে গেলেই দেখা মিলবে মাচায় ঝুলে আছে থোকা থোকা টসটসে আঙুর। প্রতিদিন দেখতে অনেকেই তার বাগান দেখতে আসেন, অনেকে আসেন কিনতে।
কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন জানান, প্রথমে প্রায় ৫০ শতাংশ নিজস্ব জমি ও লিজ নেওয়া ২৫ শতাংশ মিলিয়ে মোট ৭৫ শতাংশ জমিতে ৩৫ জাতের আঙুর চাষ করি। এরমধ্যে গবেষণা করে রাশিয়ান বাইকুনুর জাতসহ সাতটি জাতের আঙুরের ভালো ফলন ও ভালো স্বাদ হওয়ার বিষয়টি নিশ্চিত হই। এরপর পরীক্ষিত জাতগুলো দিয়ে ২৫ শতাংশ জমিতে পলিনেট হাউজের মাধ্যমে একটি মাতৃবাগান তৈরি করেছি। এ বাগানে মোট ১২০টি চারা রোপণ করা হয়েছে। চারা রোপনের তিন মাস পর ফল এসেছে।
প্রায় ছয় মাস পর তিনি ফল বিক্রি শুরু করেছেন। তার মতে, রোপণ থেকে গাছের বয়স এক বছর হলে পরিপূর্ণভাবে আঙুর ফল বাজারজাত করা সম্ভব। এর মধ্যে তার এ আঙুর বাগানের প্রতিটি গাছে অফ-সিজনে আট থেকে ১০ কেজি করে ফল পাওয়া যাচ্ছে। সে হিসাবে ১২০টি গাছে অন্তত গড়ে এক হাজার ২০০ কেজি বা ৩০ মণ ফল পাওয়া যাবে। বাজার মূল্য গড়ে ৩০০ টাকা কেজি দরে হিসাব করলে যার আর্থিক মূল্য দাঁড়ায় তিন লাখ ৬০ হাজার টাকা।
এছাড়া তার উৎপাদিত অনেক আঙুর বাজারে বিক্রি করেছেন এবং চাহিদা রয়েছে বেশ। কারণ খেতেও বেশ মিষ্টি।
তিনি বলেন, সাধারণত মার্চ-এপ্রিল মাস আঙুর চাষের জন্য উপযুক্ত সময়। ওই সময়ে বাণিজ্যিকভাবে বেশি আঙুর বিক্রি করা হয়। আর এখন অফ-সিজন হলেও বর্তমানে পাইকারি ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি ধরে বাজারে আঙুর বিক্রি করছেন। বাজারে চাহিদা থাকায় আর পেছনে ফিরে তাকাতে হচ্ছে না।
তার মতে, আঙুরের এ জাত নাটোরের মাটিতে চাষযোগ্য এবং বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি কার্যকরের আহ্বান চীনের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












