সাত কলেজের শিক্ষার্থীদের সড়কে অবস্থান, রাজধানীজুড়ে যানজট
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সায়েন্স ল্যাবরেটরিসহ একাধিক স্থানে সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে এ অবস্থান নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এ অবস্থানের জন্য নগরীর অনেক স্থানে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সময় যানবাহনে থাকতে না পেরে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছেন- এমন চিত্র নগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে।
সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের কাছের সড়কে অবরোধ করার একই সময় মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নাজমুল হাসান। তিনি বলেন, রাজধানীর সড়কগুলো হলো নার্ভের মতো। একটির সঙ্গে আরেকটির যোগসূত্র আছে। কোথাও বন্ধ হয়ে গেলে পুরো নগরে এর প্রভাব পড়ে। আজও তা-ই হয়েছে।
রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, কারওয়ান বাজার, মহাখালীতে অপেক্ষাকৃত বেশি যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের পাশাপাশি শাহবাগে চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে নামের একদল। তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ পানিকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।