সাতক্ষীরায় ব্যতিক্রম মিষ্টির দোকান, কদর বাড়ছে ঝাল মিষ্টির
, ০৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সাতক্ষীরার মিষ্টির কদর রয়েছে সব শ্রেণির মানুষের কাছে। তবে এবার সাতক্ষীরায় ব্যতিক্রম এক মিষ্টির দোকান করা হয়েছে। যেখানে ৩৫ ধরনের মিষ্টির মধ্যে বাড়তি নজর কাড়ছে ঝাল মিষ্টি।
সাতক্ষীরা শহরের বাস টার্মিনালের সামনে যেতেই চোখে পড়বে মৌবন সুইটস নামে মিষ্টির দোকানটি। ১৪ দিন আগে দোকানটি চালু করা হয়েছে। এখানে পাওয়া যাচ্ছে ব্যতিক্রম নানা ধরনের মিষ্টি যা সাতক্ষীরায় আগে পাওয়া যায়নি বলছেন দোকানের মালিক। কারিগররা বলছেন, প্রতিদিন ৬০-৭০ কেজি মিষ্টি বিক্রি হচ্ছে।
মিষ্টি কিনতে এসেছেন সাতক্ষীরা শহরের রাকিবুল ইসলাম। তিনি বলেন, ঝাল দিয়ে মিষ্টি বানানো যায় তা আগে কখনো শুনিনি। ঘটনাটি জানার পর মিষ্টি খাওয়া ও কেনার জন্য এসেছি। এক কেজি ঝাল মিষ্টি কিনব।
শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য শহরের রুবেল এসেছেন দুই কেজি মিষ্টি কিনতে। মিষ্টি খাওয়ার পর রুবেল জানান, একটি মিষ্টি খেয়েছি। ভালো লেগেছে। দোকানের পরিবেশও রুচিসম্মত।
এদিকে, মৌবন সুইটসের মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘ব্যতিক্রম যেকোনো কাজ করতেই আমার ভালো লাগে। এর আগে মৌবন নামে একটি রেস্টুরেন্ট করেছিলাম যেখানে পানিতে থাকা মাছের সঙ্গে চেয়ারে বসে খাওয়া যেত। রেস্টুরেন্টটি অনেক সাড়া ফেলেছিল। এবার ২০ লাখ টাকা বিনিয়োগ করে ২৪ জানুয়ারি থেকে ব্যতিক্রম মিষ্টির দোকান শুরু করেছি। এখানে ৩৫ ধরনের মিষ্টি পাওয়া যায়।’
তিনি বলেন, ‘ক্রেতাদের মধ্যে ঝাল মিষ্টির কদর বেশি দেখছি। এখানে চকলেট দই, মৌবন স্পেশাল দই পাওয়া যায়। এছাড়া বেশির ভাগই ইন্ডিয়ান মিষ্টি রয়েছে। কোনো ধরনের ভেজাল না মিশিয়ে দুধ ও ছানা দিয়ে প্রস্তুত করা হচ্ছে মিষ্টি। ডিমের কুসুম দিয়েও মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে।’
ঝাল মিষ্টি তৈরি করতে ছানা, পুদিনা পাতা ও মরিচ ব্যবহার করা হয়।
অন্য দোকানের সঙ্গে পার্থক্য জানিয়ে তিনি বলেন, অনেক দোকানে ছানার মধ্যে রং বা অন্য কিছু মিশিয়ে মিষ্টি তৈরি করা হয়। তবে এখানে সেসব কোনো কিছু করা হয় না। এখানে ভেজালের কিছুই নেই। ৩৫ ধরনের মিষ্টির মধ্যে ২৫টিই ব্যতিক্রম মিষ্টি।
প্রতি কেজি পেস্ট্রি মিষ্টি ৬০০ টাকা, ডিমের বরফি ৪০০ টাকা, ঝাল মিষ্টি ৩৫০ টাকা কেজি, বম্বে রোল ৪৫০ টাকা, কাশ্মীরি গোল্লা ৫০০ টাকা, মিঠু সন্দেশ ৪৫০ টাকা, কাঁচা ছানা ৪৫০ টাকা, ইলিশ পেটি ৪৫০, চকলেট দই ২০০ টাকাসহ ৩৫ ধরনের মিষ্টি প্রস্তুত হচ্ছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মুহম্মদ হুসাইন শাফায়াত জানান, ঝাল মিষ্টি খেলে বিরূপ কোনো প্রতিক্রিয়া হবে না। এটা মানুষ খেতে পারে। তবে ঝাল বেশি বা একেবারে বেশি খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












