সাতক্ষীরায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও এক নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে চারজন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিকেল ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, বিকেল ৩টার দিকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও নবজাতকের মৃত্যু হয়। এসময় অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চারজন আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনায় নেওয়ার পথে আহতদের মধ্য থেকে একজন মারা গেছে বলে জানতে পেরেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।