সাতক্ষীরায় আম পাড়া শুরু, ২৫০ কোটি টাকা বিক্রির আশা
-বাজারে মিলবে চুয়াডাঙ্গার আম
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ মে, ২০২৪ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় চলতি মৌসুমের আম পাড়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময়সূচি মোতাবেক গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) থেকে পাঁচ জাতের আম গাছ থেকে পাড়তে শুরু করেছেন চাষিরা। এদিন গোপালভোগ, গোলাপখাস, শরিখাস, বৈশাখী ও বোম্বাই পাঁচ জাতের আম পেড়ে কর্মসূচি শুরু হয়।
চাষি মোকছেদ মোড়ল জানিয়েছেন, গোপালভোগ, গোলাপখাস, শরিখাস, বৈশাখী ও বোম্বাই আম পাড়া শুরু হয়েছে। আমরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। এতে ২৫০ কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা। গত বছর উৎপাদন হয়েছিল ৬৮ হাজার ৮১৯ মেট্রিক টন। বিক্রি করে আয় হয়েছিল ২৫৮ কোটি ২৩ লাখ টাকা।
কৃষি অধিদফতরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, , ‘আম নামবে পাঁচ পর্বে। ৯ মে গোপালভোগের পর ১১ মে পাড়া শুরু হবে গোবিন্দভোগ। সবচেয়ে বেশি আকর্ষণের হিমসাগর আম বাজারে আসবে ২২ মে। ২৯ মে ল্যাংড়া এবং সবশেষে আসবে উচ্চফলনশীল আমরূপালি।’
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, ‘গত বছর সরকারি যোগাযোগে ১২৫ মেট্রিক টন সাতক্ষীরার আম ইউরোপের বাজারে গিয়েছিল। এবার তা ৫০০ টন ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’
এদিকে আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম বাজারজাতকরণ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ৯টায় শহরের মহিলা কলেজ পাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার আম বাগান থেকে এ কার্যক্রম শুরু হয়।
আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের পর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলে, জেলায় এবার ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ থেকে ৩০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করা হচ্ছে, এ বছর দেড়শ কোটি টাকার আম কেনাবেচা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)