বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাঙ্গুতে গ্যাস মজুতাগার হচ্ছে না, বিকল্প উপায় খুঁজছে পেট্রোবাংলা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, রাত ২:৩৫
সাঙ্গুতে গ্যাস মজুতাগার হচ্ছে না, বিকল্প উপায় খুঁজছে পেট্রোবাংলা
নিজস্ব প্রতিবেদক:
পরিত্যক্ত সাঙ্গু গ্যাসক্ষেত্রের অবকাঠামোকে মজুতাগার হিসেবে ব্যবহারের পরিকল্পনা থেকে পিছু হটল সরকার। এলএনজি ও এলপিজি আমদানিসহ অবকাঠামোটির বহুমুখী ব্যবহারে এ পরিকল্পনা গ্রহণ করেছিল রাষ্ট্রায়াত্ত সংস্থা (পেট্রোবাংলা)। একই সঙ্গে ভবিষ্যতে সাগরে গ্যাস পাওয়া গেলে তা সঞ্চালনেও সাঙ্গুর অবকাঠামো ব্যবহার করার নতুন সুযোগ তৈরি করতে চেয়েছিল সংস্থাটি।
ফুরিয়ে যাওয়া সাঙ্গু গ্যাসক্ষেত্রের অবকাঠামো ব্যবহারের উপযোগিতা নির্ধারণে মার্কিন কোম্পানি এক্সনমবিলকে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দিয়েছিল বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। অবকাঠামোটি ব্যবহারের উপযোগিতা নেই বলে প্রতিবেদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থাটি। দেশের সমুদ্রভাগে আবিষ্কৃত ও ব্যবহৃত একমাত্র খনিটিতে মজুতের পর তা উত্তোলন ও সরবরাহ করতে গেলে ৭০ থেকে ৮০ শতাংশ গ্যাস নষ্ট হবে বলে এক্সনমবিল প্রতিবেদনে উল্লেখ করেছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, দেশের সমুদ্রবক্ষে একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গু বন্ধ হয়েছে ২০১৩ সালের অক্টোবরে। গ্যাসক্ষেত্রটির মজুত ফুরিয়ে যাওয়ার পর পরিত্যক্ত ঘোষণা করা হলেও এর অবকাঠামো রয়ে গেছে। এই অবকাঠামো রক্ষণাবেক্ষণে বছরে সরকারের খরচ প্রায় ১ কোটি টাকা। পরিত্যক্ত গ্যাসক্ষেত্রটির গ্যাস উত্তোলন প্ল্যাটফরমের বিভিন্ন মালপত্র বিভিন্ন সময়ে চুরি হয়ে যাচ্ছে। এ অবস্থায় সাঙ্গু গ্যাস উত্তোলনের প্ল্যাটফরমটির ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণ করতে পেট্রোবাংলার পরিচালককে (উৎপাদন বণ্টন চুক্তি-পিএসসি) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সাঙ্গু গ্যাসক্ষেত্রকে মজুতাগার হিসেবে ব্যবহারের জন্য গত এক দশক ধরে পরিকল্পনা করছিল সরকার। বিশ্ববাজার থেকে স্বল্পমূল্যে এলএনজি আমদানি করে তা গ্যাসে রূপান্তর করে বঙ্গোপসাগরে অবস্থিত পরিত্যক্ত ঐ ক্ষেত্রটির ভূগর্ভে মজুত করার চিন্তা ছিল। বিশ্ববাজারে গ্যাসের দাম ও চাহিদা বাড়লে এই মজুতকৃত গ্যাস ব্যবহার করা হবে। নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই পরিকল্পনা করা হয়েছিল।
গ্যাসক্ষেত্রটি পুনর্ব্যবহারের বিষয়ে ২০২১ সালে সমীক্ষা শুরু হয়। গ্যাসক্ষেত্রটি ভূগর্ভস্থ গ্যাস মজুতাগার হিসেবে ব্যবহারের উপযুক্ত কি না, তা নির্ধারণে সম্ভাব্যতা জরিপের জন্য ঐ বছর মার্কিন বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি এক্সনমবিলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে দেশের পেট্রোবাংলা। এক্সনমবিলের সমীক্ষায় ক্ষেত্রটিতে কী পরিমাণ গ্যাস মজুত রাখা সম্ভব এবং মজুতকৃত গ্যাসের সংরক্ষণ ও পুনরুৎপাদনের সম্ভাব্য খরচের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
সংশ্লিষ্টরা জানান, সাঙ্গুর প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রথমে কাগজে কলমে নিরীক্ষা করে এক্সনমবিল। এ নিরীক্ষার এ পর্যায়ে সাঙ্গুতে ভূগর্ভস্থ মজুতাগার স্থাপন করা সম্ভব বলে দাবি করে বহুজাতিক প্রতিষ্ঠানটি। পরে মাঠ পর্যায়ে বিস্তারিত কারিগরি সমীক্ষা বা সম্ভাব্যতা যাচাই শেষে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করে, সাঙ্গুতে গ্যাস মজুতের পর উত্তোলনে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। কেননা, মজুত রাখা গ্যাসের ২০-৩০ শতাংশের বেশি পুনরায় উত্তোলন বা ব্যবহার করা যাবে না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’ আল ইহসান ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি সহযোগিতা করেছে-এমন সুন… ১৯ ঘণ্টা আগে ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ১৯ ঘণ্টা আগে কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! ১৯ ঘণ্টা আগে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু… ১৯ ঘণ্টা আগে প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ… ১৯ ঘণ্টা আগে বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! ১৯ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়… ১৯ ঘণ্টা আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার ১৯ ঘণ্টা আগে অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম… ১৯ ঘণ্টা আগে বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে… ১৯ ঘণ্টা আগে ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে… ১৯ ঘণ্টা আগে ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ১৯ ঘণ্টা আগে