সাগরে হুথিদের মোকাবিলায় জোট গড়ছে যুক্তরাষ্ট্র, স্পেনের ‘না’
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে বেশ কিছু বিদেশি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের এ ধরনের হুমকি থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় নতুন জোট গড়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বেশ কিছু দেশ তাদের প্রস্তাবে সম্মতি দিলেও না বলে দিয়েছে পুরোনো মিত্র স্পেন।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পেন্টাগন জানিয়েছিল, ২০টি দেশ লোহিত সাগরের শিপিং লেন রক্ষায় মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে।
তবে শুরু থেকেই এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল স্প্যানিশ সরকার। অবশেষে গত রোববার (২৪ ডিসেম্বর) তাদের এক মুখপাত্র জানিয়েছে, হুথিবিরোধী এই মার্কিন জোটে যোগ দেবে না স্পেন।
যোগ না দেওয়ার কোনো কারণ স্পষ্ট করে জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।
পাঁচ মাস আগে স্পেনের জাতীয় নির্বাচনে মধ্য-ডানপন্থি পপুলার পার্টির কাছে হেরে যায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই)। তবে বেশ কিছু জাতীয়তাবাদী দলের সঙ্গে বিতর্কিত সমঝোতা চুক্তি করে পার্লামেন্টে ফের সংগরিষ্ঠতা ফিরে পায় সে।
সমঝোতা করা সেই দলগুলোর একটি সুমার। কট্টর বামপন্থি এই দলটি মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচক। ফলে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে এই মুহূর্তে সুমার নেতাদের মতামত অগ্রাহ্য করতে পারছে না প্রধানমন্ত্রী সানচেজ।
মার্কিন জোটে যোগ না দেওয়ার বিষয়ে স্পেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনি উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন এল-ইজ্জি বলেছেন, আমরা সামুদ্রিক চলাচল ইস্যুতে ‘যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মিথ্যার মধ্যে’ স্পেনের না যাওয়ার সিদ্ধান্তের প্রশংসা করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)