সাগরপথে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে যাচ্ছেন লাখো অভিবাসী। এই বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৭ হাজার ১৬৯ জন সমুদ্রপথে ইতালি প্রবেশ করেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এর মধ্যে ২৩ শতাংশ বাংলাদেশি নাগরিক, যা সংখ্যায় ২ হাজার ৬৭০ জন। এই পরিসংখ্যান বাংলাদেশকে সমুদ্র পাড়ি দেওয়ার তালিকায় শীর্ষে রেখেছে। বাংলাদেশের পরেই রয়েছে সিরিয়া, সাগরপথের অভিবাসীদের মধ্যে যাদের অনুপাত ১৮.৩ শতাংশ এবং সংখ্যায় ২ হাজার ৮৪ জন।
এই তালিকায় আরও আছে- তিউনিশিয়া, মিশর, গিনি, পাকিস্তান, মালি, গাম্বিয়া, ইরিত্রিয়া, সুদান, ইথিওপিয়া ও সেনেগালের মতো দেশ।
উল্লেখ্য, ২০২৩ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশে বাংলাদেশের অবস্থান চতুর্থ ছিল। ২০২২ সালে ছিল তৃতীয় এবং এর আগে ২০২১ সালে এই তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। ২০২০ ছিল দ্বিতীয় অবস্থানে। এবার ফের তিন মাসে আবার এখন শীর্ষ অবস্থানে চলে এসেছে বাংলাদেশ।
ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, এই বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ৫৪ হাজার ৪১৮ জন অভিবাসী ইউরোপে পৌঁছেছেন, আর এদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন ৫২ হাজার ২৬ জন। তাদের মধ্যে ৫৪৭ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ অথবা মৃত্যুবরণ করেছেন শুধু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়েই। আর স্থলপথে ইউরোপে প্রবেশ করেছেন ২ হাজার ৩৯২ জন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ মঙ্গলবার ঢাকায় তাদের ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট-২০২৪ প্রকাশ অনুষ্ঠানে জানায়, সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২ শতাংশ বাংলাদেশি নাগরিক।
সমুদ্রপথে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা মূলত ইউরোপের দেশ ইতালি, স্পেন, গ্রিস, সাইপ্রাস ও মাল্টায় প্রবেশ করেন। তবে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ব্যবহার করেন ইতালির পথ।
সংস্থাটির ২৮ এপ্রিল পর্যন্ত তথ্য বলছে, সমুদ্র পাড়ি দিয়ে গ্রিসে সবচেয়ে বেশি যায় আফগানিস্তানের নাগরিকরা। এরপর আছে সিরিয়ার নাগরিকরা। এই তালিকায় আরও আছে- মিশর, ইরিত্রিয়া, ফিলিস্তিন ও ইয়েমেনসহ আরও অন্যান্য দেশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)