সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল শ্রেষ্ঠত্ব মুবারক (১)
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ جَلَسَ نَاسٌ مِّنْ اَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ حَتّٰى اِذَا دَنَا مِنْهُمْ سَـمِعَهُمْ يَتَذَاكَرُوْنَ قَالَ بَعْضُهُمْ اِنَّ اللّٰهَ اتَّـخَذَ حَضْرَتْ اِبْرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامُ خَلِيْلًا وَقَالَ اٰخَرُ حَضْرَتْ مُوْسٰى عَلَيْهِ السَّلَامُ كَلَّمَهٗ تَكْلِيْمًا وَقَالَ اٰخَرُ فَحَضْرَتْ عِيْسٰى عَلَيْهِ السَّلَامُ كَلِمَةُ اللهِ وَرُوْحُهٗ وَقَالَ اٰخَرُ حَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ اِصْطَفَاهُ اللّٰهُ تَعَالـٰى فَخَرَجَ عَلَيْهِمْ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ قَدْ سَـمِعْتُ كَلَامَكُمْ وَعَجَبَكُمْ اِنَّ حَضْرَتْ اِبْرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامُ خَلِيْلُ اللهِ وَهُوَ كَذٰلِكَ وَحَضْرَتْ مُوْسٰى عَلَيْهِ السَّلَامُ نَـجِىُّ اللهِ وَهُوَ كَذٰلِكَ وَحَضْرَتْ عِيْسٰى عَلَيْهِ السَّلَامُ رُوْحُهٗ وَكَلِمَتُهٗ وَهُوَ كَذٰلِكَ وَحَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ اِصْطَفَاهُ اللهُ تَعَالـٰى وَهُوَ كَذٰلِكَ اَلَا وَاَنَا حَبِيْبُ اللهِ وَلَا فَخْرَ وَاَنَا حَامِلُ لِوَاءِ الْـحَمْدِ يَوْمَ الْقِيَامَةِ تَـحْتَهٗ حَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ فَمَنْ دُوْنَهٗ وَلَا فَخْرَ وَاَنَا اَوَّلُ شَافِعٍ وَّاَوَّلُ مُشَفَّعٍ يَّوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ وَاَنَا اَوَّلُ مَنْ يُّحَرِّكُ حَلْقَ الْـجَنَّةِ فَيَفْتَحُ اللّٰهُ لِـىْ فَيُدْخِلُنِيْهَا وَمَعِـىَ فُقَرَاءُ الْمُؤْمِنِيْنَ وَلَا فَخْرَ وَاَنَا اَكْرَمُ الْاَوَّلِيْنَ وَالْاٰخِرِيْنَ عَلَى اللّٰهِ وَلَا فَخْرَ
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন কতিপয় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা এক স্থানে বসে পরস্পর আলোচনা মুবারক করছিলেন। এমন সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হুজরা শরীফ থেকে বের হলেন এবং উনাদের নিকট পৌঁছে উনাদের আলোচনা মুবারক শুনলেন । উনাদের একজন বললেন, মহান আল্লাহ পাক তিনি হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনাকে খলীল হিসেবে গ্রহণ করেছেন। আরেকজন বললেন, মহান আল্লাহ পাক তিনি হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে সরাসরি কথা মুবারক বলেছেন। অপর একজন বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন কালিমাতুল্লাহ ও রূহুল্লাহ। আরেকজন বললেন, আবুল বাশার সাইয়্যিদুনা হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে মহান আল্লাহ পাক তিনি খাছভাবে মনোনীত করেছেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের সম্মুখে মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক নিয়ে ইরশাদ মুবারক করেন, অবশ্যই আমি আপনাদের সমস্ত আলোচনা মুবারক শুনেছি এবং আপনারা যে বিস্ময় প্রকাশ করেছন তাও শুনেছি, জেনেছি। নিশ্চয়ই হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি যে খলীলুল্লাহ ছিলেন, এটা সত্য কথা। হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি যে সরাসরি মহান আল্লাহ পাক উনার সাথে কথা মুবারক বলেছেন, এটাও সত্য কথা। হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি যে রূহুল্লাহ ও কালিমাতুল্লাহ ছিলেন, এটাও সত্য কথা এবং আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি যে মহান আল্লাহ পাক উনার মনোনীত সম্মানিত ব্যত্তিত্ব মুবারক ছিলেন, এটাও সত্য কথা। সাবধান! আমি হচ্ছি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, এতে আমার কোনো ফখর নেই। সুবহানাল্লাহ! ক্বিয়ামতের দিন আমিই সম্মানিত প্রশংসা মুবারক উনার পতাকা মুবারক উত্তোলনকারী এবং বহনকারী হবো। আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনিসহ অন্যান্য সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনারা সেই সম্মানিত পতাকা মুবারক উনার নীচেই সম্মানিত অবস্থান মুবারক করবেন অর্থাৎ সমস্ত কায়িনাত আমার অধীনে থাকবে এতেও আমার কোনো ফখর নেই। সুবহানাল্লাহ! ক্বিয়ামতের দিন আমিই সর্বপ্রথম শাফা‘আত মুবারক করবো এবং সর্বপ্রথম আমার সম্মানিত শাফা‘আত মুবারকই ক্ববূল করা হবে, এতেও আমার কোনো ফখর নেই। সুবহানাল্লাহ! আমিই সর্বপ্রথম সম্মানিত জান্নাত মুবারক উনার দরজা মুবারক উনার কড়া মুবারক নাড়া দিব আর মহান আল্লাহ পাক তিনি আমার জন্য সম্মানিত জান্নাত মুবারক উনার দরজা মুবারক খুলে দিবেন এবং আমাকে সম্মানিত জান্নাত মুবারক-এ প্রবেশ করাবেন। আমার সঙ্গে থাকবেন খাছ ঈমানদারগণ উনারা, এতেও আমার কোনো ফখর নেই। সুবহানাল্লাহ! আর আমিই হচ্ছি পূর্ববর্তী ও পরবর্তী সকলের থেকে মহান আল্লাহ পাক উনার নিকট সবচেয়ে বেশী সম্মানিত, এতেও আমার কোনো ফখর নেই।” সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, দারিমী শরীফ, মা‘আনিউল আখবার শরীফ, মিশকাত শরীফ ইত্যাদি)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।