আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার ১২ তারিখ। সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আযম, সাইয়্যিদে ঈদে আকবর, সাইয়্যিদে ঈদে বিলাদতে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা সর্বোপরি নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্য ফরজ।
, ১২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ রবি’ ১৩৯১ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে “এ উম্মতের শেষ সম্প্রদায় প্রথম যুগের মতো। অর্থাৎ হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মাঝে অনন্য ব্যক্তিত্ব, মহামহিম, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার দ্বারা শেষ যামানায় মানুষ হিদায়েত লাভ করবে। যিনি শুধুমাত্র ওহী মুবারক ছাড়া বাকী সব নিয়ামতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
যিনি শুধুমাত্র মহান আল্লাহ পাক তিনি নন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন। এছাড়া বাকী সবকিছু। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
বলার অপেক্ষা রাখেনা, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে অন্যতম।
যমীনের বুকে সাইয়্যিদে মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি তাশরীফ মুবারক না রাখলে মূলতঃ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মারিফাত মুবারক, মর্যাদা-মর্তবা মুবারক, শান মান মুবারক প্রকাশ, সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান মান মুবারক, মর্যাদা-মর্তবা মুবারক প্রকাশ মহাঅপূর্ণই থেকে যেতো।
উল্লেখ্য, যমীনের বুকে সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনিই সর্বপ্রথম জারি করেছেন মহান আল্লাহ পাক উনার সুন্নত। মহান আল্লাহ পাক তিনি সর্বক্ষন একটি আমল মুবারকই করেন। তাহলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত শরীফ, সালাম মুবারক পাঠ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
একইভাবে সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনিই যমীনের বুকে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠভাবে সারাক্ষন, দিন-মাস-বছর তথা অনন্তকালের জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পাঠ করছেন ছলাত শরীফ, সালাম শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
বলার অপেক্ষা রাখেনা, আজ মুসলমানরা যাতে খোদা তায়ালা উনার রহমত মুবারক থেকে মাহরুম হয় সেজন্য কাফির, মুশরিক, ইহুদী, খ্রিস্টানরা লক্ষ-কোটি হারাম অনুষঙ্গের প্রচলন করেছে। যার দ্বারা একজন মুসলমান সহজেই, সংক্ষিপ্ত সময়েই হয়ে যায় বড় গুনাহগার ও গুমরাহ। নাঊযুবিল্লাহ! এমন একটা বিপর্যস্ত অবস্থায় গোটা উম্মাহর বিধস্ত হওয়ার কথা ছিল। কিন্তু সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি যে অনন্তকালের সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে হাদিয়া মুবারক করেছেন। তাতে ইচ্ছায়-অনিচ্ছায় উম্মাহ এক সেকেন্ডের তরে রুজু হলেই পেয়ে যাচ্ছেন ক্ষমা, নাজাত তথা জান্নাত এবং পর্যায়ক্রমে দীদার ও রেযামন্দি। অর্থাৎ শয়তান, কাফির ও মুশরিকদের সব কূটচাল ছিন্ন করে অভূতপূর্ব শাফায়াতকারী ও ত্রাণকর্তা হিসেবে এবং রহমতের কান্ডারীরূপে দয়া ও ইহসান মুবারক করেছেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
প্রসঙ্গত উল্লেখ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম ও মুজাদ্দিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সামনে বসার, কথা বলার, শোনার, ছোহবত মুবারক ইখতিয়ারের যোগ্যতা মূলত সম্মানিত আহলে বাইত শরীফ ছাড়া আর কারো নেই। অর্থাৎ আমরা যমীনবাসী উনার কোনো খিদমতই করতে পারছি না এবং মূলত তা করার যোগ্যতাও আমাদের নেই। তাই মহান আল্লাহ পাক তিনি উনাকে এবং উনার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে উনার খাছ কুদরত মুবারক উনার মধ্যে বিশেষভাবে রেখে দিতে পারতেন। কিন্তু মহান আল্লাহ পাক তিনি এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা বেমেছাল দয়া ও ইহসান মুবারক করে যমীনে পাঠিয়েছেন। আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনিও দয়া ও ইহসান মুবারক করে আমাদের মাঝে মুবারক তাশরীফ এনেছেন; অর্থাৎ অজ্ঞ, অথর্ব, অক্ষম যমীনবাসীকে উনার ছোহবত মুবারক ইখতিয়ারের সুযোগ দিয়েছেন। যমীনবাসী বেমেছাল রহমত, বরকত মুবারক, সাকীনা মুবারক, মাগফিরাত মুবারক তথা হিদায়েত মুবারক লাভের নিয়ামত মুবারক পাচ্ছেন। এই নিয়ামত মুবারক উনার শুকরিয়া আদায়ের কোনো ভাষা, কোনো সীমা নেই, কারোই কোনো কুওওয়াত নেই।
প্রসঙ্গত, আজ মহিমান্বিত, আলোকিত, উদ্ভাসিত, হাস্যোজ্জ্বল, আড়ম্বরপূর্ণ, বেমেছাল শান-শওকতযুক্ত সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম ও মুজাদ্দিদ, ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, ফারূক্বে আ’যম, গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, ইমামুল উমাম, রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এ অর্থেই আজ মুরীদ-মুতাক্বিদ, সমঝদার এবং সব হাক্বীক্বী দ্বীনদারদের জন্য আজ মহাপবিত্র মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে বিলাদতে হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম । সুবহানাল্লাহ!
বিশেষভাবে উল্লেখ্য, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে মানুষের শুকরিয়া করতে পারেনা সে মহান আল্লাহ পাক উনার শোকরিয়া করতে পারেনা”। কাজেই মহামহিম, মহামান্য সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, ছহিবে সাইয়্যিদুল আইয়াদ শরীফ, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম যিনি সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে অনন্য ব্যক্তিত্ব মুবারক উনার মহাসম্মানিত, মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের সুমহান দিনটি যথাযথ শান মান মুবারক, জওক-শওক মুবারক, তাযীম-তাকরীম মুবারক ও গোলামীর আঞ্জামে ফানা-বাক্বার দ্বারাই মূলত মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নেসবত মুবারক, তায়াল্লুক মুবারক, রেযামন্দী মুবারক নসীব হওয়া সম্ভব।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই জুমাদাল ঊলা শরীফ আজ।
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান মহাপবিত্র ১১ই জুমাদাল ঊলা শরীফ। যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাহ, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহাব্বুন নাসি ইলান নাবিয়্যি, সাইয়্যিদাহ, ত্বহিরাহ, ত্বইয়িবাহ, যাকিয়্যাহ, রদ্বিয়্যাহ, মারদ্বিয়্যাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবুল ইলম, কুতুবুল আলম, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চিনিকলগুলো থেকে বাণিজ্যিকভাবে ভিনেগার, জৈব দ্রাবক, হ্যান্ড স্যানিটাইজার সহ রাসায়নিক সামগ্রী সহ-উৎপাদক হিসেবে প্রচুর পরিমাণে পাওয়া সম্ভব।
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিউনিসিয়া এবং পেরু, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনলেও বাংলাদেশ কেনো সক্ষম হচ্ছে না।
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূলিল্লাহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূলিল্লাহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












