ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
তাক্বওয়া হাছিল করার গুরুত্ব-ফযীলত (৩৫)
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
কিন্তু সে হাবশী একটা জাহেল, একটা মূর্খ। যার মধ্যে আল্লাহভীতি নেই, খোদাভীতি নেই, কোন পরওয়া নেই। সে আমার কাছ থেকে বাচ্চাটাকে টেনে নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করল। যখন বাচ্চাটাকে ফেলে দিল, তখন আমি দেখলাম আমার তো আর কোন উপায় নেই। আমি দোয়া করলাম, মহান আল্লাহ পাক আপনি তো হেফাজতের মালিক, আপনার ভয়েতো আমি পাপ থেকে বিরত থাকতে চাই, আপনি আমাকে হেফাজত করুন। বলার সাথে সাথে দেখা গেল একটা বড় মাছ উঠে আসল। সেটা এসে সেই হাবশীকে কামড় দিয়ে অর্থাৎ মুখে নিয়ে সমুদ্রের তলে চলে গেল। সে নিখোঁজ হয়ে গেল, আমি বেঁচে গেলাম। আমি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে আসলাম। কিনারে এসে দেখলাম সেখানে কোন বাড়ীঘর নেই, খাওয়ার কিছু নেই, গাছপালা খেয়ে আমি জীবনধারন করতে লাগলাম। তিনদিন অতীত হয়ে গেল। চারদিন পরে দেখলাম একটা জাহাজ যাচ্ছে, আমি আমার রুমাল নেড়ে জাহাজকে সংকেত দিলাম যে, আমি বিপদগ্রস্ত। জাহাজ থেকে কয়েকজন লোক নেমে এসে একটা ছোট নৌকা করে আমাকে উদ্ধার করল। আমি জাহাজে উঠে আমার বাচ্চাকে সেখানে দেখতে পেলাম। আমি লাফ দিয়ে বাচ্চার উপর পড়ে গেলাম। স্বাভাবিকভাবে যেহেতু মায়ের মন, আমার মন কেঁদে উঠল। আমি হাউ মাউ করে কেঁদে উঠলাম বাচ্চাকে ধরে। মানুষতো তাজ্জব, তোমার বাচ্চা এখানে আসল কোথা থেকে? তুমি তো এইমাত্র আসলে। সে মহিলা বললো, আমি বললাম এটা আমারই বাচ্চা। যখন আমার ঘটনা আমি বর্ণনা করলাম, তখন জাহাজের যে ক্যাপ্টেন ছিল সে বলল, হ্যাঁ আমারও একটা ঘটনা আছে তোমাকে শুনতে হবে। সেটা কি? আমরা যখন জাহাজ চালিয়ে আসছিলাম, পথে দেখি একটা বড় মাছ তার মুখের মধ্যে এই বাচ্চাটা, মাছটা আমাদের পথ আটকায়ে দাঁড়ায়ে রয়েছে। একটা গায়েবী আওয়াজ হলো, হে জাহাজ চালক! তুমি বাচ্চাটাকে তুলে নাও। না তুলে নেওয়া পর্যন্ত তোমার জাহাজ যেতে পারবে না। তাকে যদি তুলে না নাও তবে তোমার জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। সেই ক্যাপ্টেন বললো, আমি জাহাজ থামায়ে বাচ্চাটাকে তুলে নিয়ে তারপর এখানে আসলাম। এসে দেখি তুমি বিপদগ্রস্ত। সেই মহিলা বললো, তখন আমরা ওয়াদা করেছিলাম সকলে একত্রিত হয়ে মহান আল্লাহ পাক উনার কাছে যে, “আয় মহান আল্লাহ পাক! আজকে থেকে আর গুণাহ করব না, পরহেযগারী ইখতিয়ার করব। ” সেই গোপন ওয়াদার কথা আমি বলছি।
এখন চিন্তা করেন, মহান আল্লাহ পাক উনার প্রতি কতটুকু ভয় ও তাকওয়া।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاتَّقُوا اللهَ وَاعْلَمُوا أَنَّ اللهَ مَعَ الْمُتَّقِينَ
অর্থঃ- “মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, তোমরা জেনে রাখ, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি যারা মুত্তাকী তাদের সাথে আছেন। ”
কাজেই মহান আল্লাহ পাক উনাকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এজন্য হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, ইয়া রসূলাল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ওছিয়ত করুন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন-
يَا أَبَا ذَرٍّ أُوصِيكَ بِتَقْوَى اللهِ
অর্থঃ- “হে আবু যর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আমি আপনাকে ওছিয়ত করছি, মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। ”
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, কেমন করে মহান আল্লাহ পাক উনাকে ভয় করতে হবে জান? মহান আল্লাহ পাক উনাকে ভয় করবে, যেমন তুমি তোমার প্রতিবেশীকে ভয় করো। প্রতিবেশীকে কেমন ভয় করা হয় অর্থাৎ একটা মানুষ জানে, সে যদি কোন খারাপ কাজ করে সম্মানিত ইসলামী শরীয়ত উনার খেলাফ কাজ করে তবে তার প্রতিবেশী কিন্তু সব জানবে, শুনবে, তার লজ্জার কারণ হবে, মানহানির কারণ হবে। যারজন্য প্রতিবেশীর ভয়ে মানুষ অনেক খারাপ কাজ থেকে বিরত থাকে। মনে করে সে সব দেখবে, জানবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












