সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার একখানা বিশেষ স্বপ্ন মুবারক
, ২৩শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি পূর্ব থেকেই মনোনীত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে আনজাম দেয়ার জন্য উনাকে মহান আল্লাহ পাক তিনি বিশেষভাবে সৃষ্টি করেছেন। যা উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার একখানা বিশেষ স্বপ্ন মুবারক দ্বারা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়।
‘হায়াতুল ক্বুলূব’ নামক কিতাবে উল্লেখ করা হয়- উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উনার একখানা স্বপ্ন মুবারক বর্ণনা করতে গিয়ে ইরশাদ মুবারক করেন, তিনি এক রাত্রে স্বপ্ন মুবারক দেখলেন যে, এক মহান সূর্য পবিত্র মক্কা শরীফ উনার আকাশে উদিত হলেন মানবাকৃতিতে। অতঃপর ধীরে ধীরে উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার অবস্থানস্থল অর্থাৎ হুজরা শরীফ উনার নিকটবর্তী হতে হতে সেখানে পৌঁছে বা উপনীত হয়ে শেষ পর্যন্ত সেখানেই অবস্থান মুবারক করতে লাগলেন। উনার পবিত্র হুজরা শরীফ হতে তিনি সারা কায়িনাতে স্বর্ণের ন্যায় উজ্জ্বল আলো প্রদান করতে লাগলেন। এমনকি উক্ত মহান সূর্য উনার উজ্জ্বল আলো মুবারক আরো ব্যাপকভাবে লাভ করার জন্য মানুষ দলে দলে উনার পবিত্র হুজরা শরীফে জমায়েত হতে লাগলো।
জাগ্রত হয়ে উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি স্বপ্ন মুবারক নিয়ে ফিকির করতে লাগলেন। এক পর্যায় উনার চাচাতো ভাই তাবীর বিশারদ ওরাকা ইবনে নওফল উনার নিকট গেলেন। ওরাকা ইবনে নওফল উনাকে মুবারক স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জানালেন। মুবারক স্বপ্ন সম্পর্কে বিস্তারিত শুনে ওরাকা ইবনে নওফল বললেন, হে আমার চাচার সম্মানিতা তনয়া! আপনার স্বপ্ন মুবারক যদি সত্যই হয়ে থাকে, তাহলে আপনি সুসংবাদ গ্রহণ করুন। অতিশীঘ্রই নবুওওয়ত ও রিসালত উনাদের নূর মুবারক আপনার পবিত্র হুজরা শরীফে তাশরীফ মুবারক গ্রহণ করবেন। সুবহানাল্লাহ! এবং আপনার পবিত্র হুজরা শরীফ হতেই সম্মানিত সেই নূর মুবারক সারা কায়িনাতকে আলোকিত করবেন। সুবহানাল্লাহ!
অর্থাৎ উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি স্বপ্ন মুবারকে যে সূর্য দেখেছেন তা স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ!
-আহমদ সিরাজুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












