সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক তা’লিমী মজলিসে কৃত সুওয়ালের জাওয়াব মুবারক
, ০৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯০ শামসী সন, ০১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
(পূর্ব প্রকাশিতের পর)
৩য় পর্ব:
সুওয়াল-৪১:
একজন পুরুষ অথবা একজন মহিলা ইন্তেকালের পর তাদের পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? জানতে বাসনা রাখি।
জওয়াব মুবারক:
যদি কোন মাইয়্যিতের মা, স্ত্রী, ২ জন মেয়ে থাকে, তাহলে তার (মাইয়্যিতের) সম্পত্তি বণ্টন হবে এভাবে, মা-সমস্ত সম্পত্তির ৬ ভাগের ১ ভাগ, স্ত্রী- সমস্ত সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ, আর ২ মেয়ে-সমস্ত সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ। মা, স্ত্রী ও ২ মেয়ের ভগ্নাংশের হরের ল.সা.গু হয় ২৪। সুতরাং মা পাবেন সম্পত্তির ২৪ ভাগের ৪ ভাগ, স্ত্রী পাবেন সম্পত্তির ২৪ ভাগের ৩ ভাগ, আর ২ মেয়ে পাবে সম্পত্তির ২৪ ভাগের ১৬ ভাগ। যেমন: কোন ব্যক্তির সম্পত্তি আছে ৪০ কাঠা। মা পাবে ৬.৬৭ কাঠা, স্ত্রী পাবে- ৫ কাঠা, ২ মেয়ে পাবে -২৬.৬৭ কাঠা, অবশিষ্ট ১.৬৬ কাঠা (পিতা বা ছেলে না থাকার কারণে) যদি মাইয়্যিতের দাদা থাকে তাহলে বাবার ক্বায়িম মাক্বাম অর্থাৎ স্থলাভিষিক্ত হিসেবে দাদা পাবে এবং যদি নাতি থাকে তাহলে ছেলের ক্বায়িম মাক্বাম অর্থাৎ স্থলাভিষিক্ত হিসেবে নাতি পাবে। আর যদি দাদা ও নাতি না থাকে, মাইয়্যিতের ভাই বোনেরা পাবে। ভাই বোন না থাকলে চাচা, ফুফুরা পাবে। আর যদি চাচা ফুফুও না থাকে তাহলে ভাইয়ের ছেলে, বোনের ছেলে পাবে।
আর যদি কোন মাইয়্যিতের মা, স্ত্রী আছে কোন ছেলে মেয়ে নেই। তাহলে মা পাবে মাইয়্যতের সম্পত্তির ৬ ভাগের ১ ভাগ আর স্ত্রী পাবে- সম্পত্তির ৪ ভাগের ১ ভাগ। উভয়ের ভগ্নাংশের হরের ল.সা. গু হয় ১২। সুতরাং মা পাবেন সম্পত্তির ১২ ভাগের ২ ভাগ, আর স্ত্রী পাবে- সম্পত্তির ১২ ভাগের ৩ ভাগ। অবশিষ্ট ৭ ভাগ দাদা ও নাতি থাকলে দাদা ও নাতি পাবে আর না থাকলে মাইয়্যিতের ভাই বোনেরা পাবে।
যদি ভাই বোন একজন থাকে বা ভাই বোন না থাকে তাহলে বণ্টন ভিন্ন হবে। তখন মা পাবে সম্পত্তির ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ ১২ ভাগের ৪ ভাগ, স্ত্রী পাবে- সম্পত্তির ৪ ভাগের ১ অর্থাৎ ১২ ভাগের ৩ ভাগ, বাকি অংশ তার (মাইয়্যিতের) এক ভাই থাকলে সে পাবে আর না থাকলে চাচা ফুফু পাবে। যদি চাচা ফুফুও না থাকে তাহলে ভাইয়ের ছেলে, বোনের ছেলে পাবে। (ইনশাআল্লাহ চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৮)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












