সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক তা’লীমি মজলিসে কৃত সুওয়ালের জাওয়াব মুবারক
সুওয়াল:
যদি কোন আহলিয়া আহালকে না জানিয়ে তার সম্পদ থেকে কিছু দান করে, তার এ দান করা জায়িয হবে কি? জানতে বাসনা রাখি।
জাওয়াব মুবারক:
যদি আহাল বা স্বামীর অনুপস্থিতিতে আহলিয়া বা স্ত্রী কিছু দান-ছদকাহ করেন এবং পরবর্তীতে আহাল বা স্বামী তা জেনে চুপ থাকে তাহলে ধরে নিতে হবে এতে তার পক্ষ থেকে সমর্থন রয়েছে। তাহলে আহলিয়া বা স্ত্রী তার আহাল বা স্বামীর সম্পদ থেকে দান-ছদকাহ করতে পারবে। এতে দান করার কারণে আহলিয়া ছওয়াব পাবেন। আর আহাল বা স্বামী তার সম্পদ থেকে দান করার কারণে ছওয়াব পাবেন। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ سَيِّدَتِنَا حَضْرَتْ أُمُّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيقَةِ عَلَيْهَا السَّلامُ قَالَتْ قَالَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ" إِذَا أَطْعَمَتِ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ، لَهَا أَجْرُهَا، وَلَهُ مِثْلُهُ، لَهُ بِمَا اكْتَسَبَ، وَلَهَا بِمَا أَنْفَقَتْ ".
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ফাসাদের আশঙ্কা ব্যতীত আহলিয়া বা স্ত্রী তার আহাল বা স্বামীর ঘর থেকে কাউকে কিছু ছদকা বা দান করলে বা আহার করালে আহলিয়া বা স্ত্রী এর ছওয়াব পাবে, আহাল বা স্বামীও সমপরিমাণ ছওয়াব পাবে। আহাল বা স্বামী উপার্জন করার কারণে আর আহলিয়া বা স্ত্রী দান করার কারণে ছওয়াব পাবে। (বুখারী শরীফ ১৪৪০ নং হাদীছ শরীফ)
আর প্রত্যেক আহাল-আহলিয়ারই উচিত, উভয় উভয়কে দান ছদক্বাসহ সকল নেককাজে সাহায্য সহযোগিতা করা।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى
তোমরা নেকী এবং পরহেযগারীতার মধ্যে সাহায্য সহযোগিতা করো। (পবিত্র সূরা মায়িদা শরীফ-২)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একটি বকরী যবেহ করে রেখে চলে গেলেন। অতঃপর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি সেই বকরীর কাঁধ ব্যতীত সবকিছু দান করে দিলেন। কিছুক্ষণ পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসলেন এবং জিজ্ঞাসা করলেন, খাওয়ার কিছু আছে কি? তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বললেন, একটি কাঁধ ব্যতীত আর কিছুই নেই। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনি বলুন, কাঁধটি নেই আর সবই আছে। অর্থাৎ যা মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করা হয়েছে তা পরকালে রয়ে গেছে। আর যা দান করা হয়নি তা পরকালে থাকবে না। এই ঘটনার দ্বারা দুইটি বিষয় স্পষ্ট বুঝা যায়-
১) সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দান করার বিষয়টি আগে জানাননি, তিনি ফিরে আসার পর জানিয়েছেন। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (সেই দান) সমর্থন করেছেন। এবং ২) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দানের ক্ষেত্রে আরো উৎসাহ প্রদান করেছেন।
অতএব প্রত্যেক আহালের উচিত আহলিয়াকে দান ছদক্বার ব্যাপারে সাহায্য সহযোগিতা করা, উৎসাহ প্রদান করা। যদি আহলিয়া না জানিয়ে আহালের সম্পদ থেকে কিছু দান করে, তার সাথে রাগারাগি না করে তাকে (আহলিয়াকে) সমর্থন করা।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।