সাইদনায়া কারাগার: সিরিয়ার ইতিহাসে নিষ্ঠুরতার এক প্রতীক
, ৪রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামাস্কাসের উত্তরের সাইদনায়া কারাগার দেশটির মানুষের ওপর স্বৈরশাসনের নিষ্ঠুরতা ও নির্যাতনের প্রতীক হয়ে উঠেছে। বিশেষত, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর এই কারাগারে ঘটে যাওয়া অন্যায় হত্যাকা-, অত্যাচার এবং জোরপূর্বক নিখোঁজ হওয়ার ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে।
গত মাসের শুরুতে সিরিয়ার বিদ্রোহীরা দামাস্কাস দখল করার পর সাইদনায়া কারাগার নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং বন্দীদের মুক্তি দেয়। এই কারাগারে ১৯৮০-এর দশক থেকে অনেক বন্দী আটক ছিলেন। বন্দীদের নিয়ে কাজ করা সংস্থা অউগঝচ জানিয়েছে, বিদ্রোহীরা ৪,০০০ জনেরও বেশি বন্দীকে মুক্ত করেছে।
১৯৮০-এর দশকে নির্মিত সাইদনায়া প্রথমে রাজনৈতিক বন্দীদের জন্য ব্যবহার করা হতো। কিন্তু সময়ের সঙ্গে এটি সিরিয়ার সাধারণ মানুষের ওপর কঠোর দমননীতির প্রতীক হয়ে ওঠে। ২০১৬ সালে জাতিসংঘ জানায়, এই কারাগারে হত্যা, ধর্ষণ, অত্যাচার, এবং জোরপূর্বক নিখোঁজ করার মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
২০১৭ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ‘হিউম্যান স্লটারহাউস’ শীর্ষক প্রতিবেদনে সাইদনায়ায় হাজার হাজার বন্দীর নির্বিচার হত্যার তথ্য প্রকাশ করে। এরপর যুক্তরাষ্ট্র জানায়, সাইদনায়ায় একটি দাহকেন্দ্র চালু ছিল, যেখানে হাজারো বন্দীর মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে।
২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ৩০,০০০ বন্দীকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। অনেকের মৃত্যু হয়েছিল চিকিৎসার অভাব ও খাদ্য সংকটে। আসাদ সরকার লাশ সংরক্ষণের জন্য লবণকক্ষ নির্মাণ করেছিল, যা ছিল একটি অস্থায়ী মর্গ।
বর্তমানে সাইদনায়া কারাগার ফাঁকা এবং হোয়াইট হেলমেটস দল জানিয়েছে, সেখানে আর কোনো বন্দী পাওয়া যায়নি। সিরিয়ার ইতিহাসে নিষ্ঠুরতার এক ভয়াবহ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)