সর্বোচ্চ বরাদ্দ পেল যে ১০ প্রকল্প
নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পনামন্ত্রী জানান, নতুন এডিপির মধ্যে সরকারের তহবিল থেকে দেওয়া হবে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৯৪ হাজার কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় নতুন এডিপির আকার বেড়েছে ১৬ হাজার ৯৩৪ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছর এডিপির আকার ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।
নতুন অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০ প্রকল্প হচ্ছে:
১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৯ হাজার ৭০৭ কোটি টাকা।
২. মাতারবাড়ি ২*৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট (১ম সংশোধিত) প্রকল্প পেয়েছে প্রায় ৯ হাজার ৮১ কোটি টাকা।
৩. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) (১ম সংশোধিত) প্রকল্পের বরাদ্দ প্রায় ৮ হাজার ৫৮৬ কোটি টাকা।
৪. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার ৮৭০ কোটি টাকা।
৫. পদ্মা সেতু রেল সংযোগ (১ম সংশোধিত) প্রকল্পের বরাদ্দ প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা।
৬. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্পের জন্য প্রায় ৫ হাজার ৪৯৯ কোটি টাকা।
৭. ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট (পিএফডি) (১ম সংশোধিত) প্রকল্প পাচ্ছে প্রায় ৪ হাজার ৬৯৬ কোটি টাকা।
৮. ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) প্রকল্পের বরাদ্দ প্রায় ৩ হাজার ৯১১ কোটি টাকা।
৯. বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পাচ্ছে প্রায় ৩ হাজার ৭৭৮ কোটি টাকা।
১০. ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) (২য় সংশোধিত) প্রকল্প পেয়েছে প্রায় ৩ হাজার ৪২৫ কোটি টাকা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।